৭. মুখে কিংবা হাতের ইশারায় সালামের জওয়াব দিলে। ৮" পাঁচ ওয়াক্তের কম নামাজ ক্কাজা হলে এবং তা নামাজরত অবস্থায় স্মরণে আসলে। ৯. নামাজের মধ্যে এমন কোন আচরণ বা কাজ করা যা কেউ দেখলে, বুঝবে যে সে নামাজ আদায় করছে না। ১০.নামাজরত অবস্থায় কোন কিছু খেলে কিংবা পানি পান করলে। ১১.নামাজরত অবস্থায় কথা বললে। ১২.ইমাম ব্যতীত অন্য কারো ভুল ধরলে। ১৩.নামাজরত অবস্থায় হাসলে। ১৪.নামাজের মধ্যে আওয়াজ করে কাঁদলে কিংবা হাহুতাশ করলে। যে সব অবস্থায় নামাজ ভঙ্গ করা মুবাহ: ১. সাপ মারার জন্য। ২. পলায়নরত পশু ধরার জন্য। ৩. পশুপালকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য। ৪. জ্বলন্ত চুলায় থাকা পাতিল থেকে পানি বা খাবার উলে পড়ার উপক্রম হলে তা নিবারণের জন্য। ৫&. ওয়াক্ত বা জামাত হারানোর আশঙ্কা না থাকলে, অন্য মাজহাবে যেসব কারণে নামাজ ভঙ্গ হয় সেসব কারণ থেকে মুক্ত হওয়ার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ। যেমন, এক দিরহামের চেয়ে কম পরিমাণ নাজাসাত থেকে পবিত্র হওয়ার জন্য কিংবা পরনারীর স্পর্শ লেগেছে এ কথা স্মরণে আসলে, অজু করার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ। ৬. প্রত্রাব-পায়খানা বা বায়ু নির্গষনের চাপ অনুভব করলে তা থেকে মুক্ত হওয়ার জন্য নামাজ ভঙ্গ করা জায়েজ। যে সব অবস্থায় নামাজ ভঙ্গ করা ফরজ: ১. “বাঁচাও বলে কেউ চিৎকার করলে তাকে বাঁচানোর জন্য কিংবা কুয়ায় পড়ার আশঙ্কা আছে এমন অন্ধ কাউকে রক্ষার জন্য অথবা আগুনে পুড়তেছে, পানিতে ডুবে যাচ্ছে এমন কাউকে উদ্ধারের জন্য, আগুন নিভানোর জন্য নামাজ ভঙ্গ করা ফরজ। ২. মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী ডাকলে ফরজ নামাজ ভঙ্গ করা ওয়াজিব হয় না, তবে ভঙ্গ করা জায়েজ, প্রয়োজন না হলে ভঙ্গ না করা উত্তম। সুন্নাত সহ সকল নফল নামাজ ভঙ্গ করতে হয়। আর তারা যদি সাহায্যের জন্য ডেকে থাকে তবে নামাজ ভঙ্গ করা আবশ্যক হয়। 105
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।