৩৬.রুকুতে যাওয়ার সময় কিংবা রুকু থেকে উঠার সময় কান পর্যন্ত হাত উঠানো। ৩৭.রুকুতে যেতে যেতে কিরাত শেষ করা। ৩৮.রুকুতে বা সিজদায় ইমামের আগে যাওয়া বা উঠা। ৩৯.নাপাক হওয়ার সম্ভাবনা আছে এমন জায়গায় নামাজ আদায় করা। ৪০.কবরকে সামনে রেখে নামাজ আদায় করা। ৪১.তাশাহহ্রদ পড়ার সময় সুন্নাত অনুযায়ী না বসা। ৪২.দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে তিন আয়াত বেশী তিলাওয়াত করা। নামাজের বাইরের মাকরুহসমূহ: ১. টয়লেটে কিংবা অন্য যে কোন স্থানে কিবলার দিকে কিংবা পিছন ফিরে প্রস্রাব, পায়খানা করা। ২. সরাসরি সূর্যের কিংবা চাঁদের আলোতে টয়লেট করা। ৩. নাবালক শিশুদেরকে কিবলামুখী করে টয়লেট করালে, যে করাবে তার উপর মাকরুহ হবে। কেননা, বড়দের জন্য যা হারাম, ছোটদেরকে দিয়ে তা করানোও বড়দের উপর হারাম হয়। ৪. বিনা উজরে কিবলার দিকে পা প্রসারিত করা। &. পবিত্র কুরআন কিংবা অন্য কোন দ্বিনী কিতাবের দিকে পা প্রসারিত করা। তবে পা বরাবর না হয়ে উপরে থাকলে গুনাহ হয় না। নামাজ ভঙ্গকারী কারণসমূহ: ১. বিনা উজরে কাশি দেয়া অথবা গলা পরিষ্কার করা। ২. নামাজরত অবস্থায় অন্যের হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। ৩. একাকী নামাজ আদায়কারী ব্যক্তি, পাশে জামাতের সাথে নামাজ আদায়কারী ইমামের ভুল হচ্ছে বুঝতে পেরে তাকে শুধরে দিলে নিজের নামাজ নষ্ট হয়। যদি ইমাম এই ব্যক্তির কথা অনুযায়ী আদায় করে, তবে ইমামের নামাজও ভঙ্গ হবে। ৪. কোন কিছুর জবাব দেয়ার উদ্দেশ্যে নামাজরত অবস্থায় 'লা ইলাহা ইল্লাল্লাহ” বললে নামাজ ভঙ্গ হবে। তবে যদি তা অবগত করার উদ্দেশ্যে বলে তবে নামাজ ভঙ্গ হবে না। ৫. সতর তথা লজ্জাস্থান উন্মুক্ত হলে। ৬. ব্যাথা কিংবা দুনিয়াবী কোন কারণে কান্না করলে। তবে, জান্নাত কিংবা জাহান্নামের কথা স্মরণ করে সেখানকার অবস্থার কথা ভেবে কান্না করলে নামাজ ভঙ্গ হবে না। 104
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।