১৬.নামাজরত অবস্থায় কেউ সালাম দিলে হাতের ইশারায় অথবা মাথা নেড়ে জবাব দেয়া। ১৭.নামাজের মাঝে হাই তুলা। ১৮.নামাজে চোখ বন্ধ রাখা। ১৯ ইমামের সম্পূর্ণরূপে মিহরাবের মধ্যে দাঁড়ানো। ২০.শুধুমাত্র ইমাম একাকী, জামাত থেকে অর্ধমিটারের বেশী উঁচুতে অবস্থান করলে। ২১.একাকী ইমামের জামাত থেকে নীচে অবস্থান করাও মাকরুহ। ৃ ২২.সামনের কাতারে খালি জায়গা থাকা অবস্থায় পিছনের কাতারে দাঁড়ানো। একইভাবে সামনের কাতারে খালি জায়গা না থাকার কারণে পিছনের কাতারে একাকী নামাজ আদায় করা। ২৩.নামাজ আদায়ের সময়, মানুষ বা প্রাণীর ছবি সম্বলিত পোশাক পরিধান করা। ২৪.নামাজ আদায়কারী ব্যক্তির উপরে, সামনে, ডানে ও বামে দেয়ালে অঙ্কিত অবস্থায় প্রাণীর ছবি থাকলে কিংবা ছবি সম্বলিত কাপড় বা কাগজ থাকলে নামাজ মাকরুহ হয়। কৃরুশও প্রাণীর ছবির মত মাকরুহ। ২৫.জ্বলন্ত আগুনকে সামনে রেখে নামাজ আদায় করা। ২৬.নামাজরত অবস্থায় আয়াত, তাসবীহ হাতের সাহায্যে গুনলে। ২৭.মাথা থেকে পা পর্যন্ত একটি মাত্র চাঁদর জড়িয়ে নামাজ আদায় করা। ২৮.মাথার উপরের অংশ উন্মুক্ত রেখে খালি মাথায় পাগড়ী পেঁচিয়ে নামাজ আদায় করা। ২৯.নাক-মুখ ঢেকে নামাজ আদায় করা। ৩০.বিনা উজরে কাশি দেয়া, কফ বের করা। ৩১.এক-দুইবার হাত নাড়াচাড়া করা। ৩২.নামাজের সুন্নাতসমূহ থেকে কোন একটি ত্যাগ করা। ৩৩.বিনা প্রয়োজনে, বাচ্চা কোলে নিয়ে নামাজ আদায় করা। ৩৪.মনোযোগ নষ্ট করে বা নামাজের খুশুর ক্ষতিসাধন করে এমন পরিবেশে কিংবা এমন বস্তুর পাশে নামাজ আদায় করা। যেমন: সুসজ্জিত বা নকশা করা কোন বস্তুকে কিংবা সুস্বাদু বা প্রিয় খাবারকে সামনে রেখে নামাজ আদায় করা, খেলা চলছে কিংবা বাদ্য বাজছে এমন পরিবেশে নামাজ আদায় করা। ৩৫. ফরজ নামাজ আদায়ের সময় বিনা উজরে দেয়ালে কিংবা পিলারে ভর দেয়া।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।