১৫.রুকু এবং সিজদায় অন্ততপক্ষে তিনবার তাসবীহ পড়ার সময় পরিমাণ অপেক্ষা করা। ১৬.সিজদা থেকে মাথা উঠানোর পরে জমিন থেকে হাত তুলা। ১৭.হাত তুলার পরে হাঁটু তুলা। ১৮.তাহিয়্যাত পড়ার সময় হাতকে রানের উপর রেখে, আঙ্ছুলগুলি কিবলা বরাবর সোজা করে রাখবে। বাঁকাবে না এবং নাড়াচাড়াও করবে না। ১৯.ডানে বামে সালাম ফিরানোর সময় মাথাও উভয়দিকে ঘ্ুরানো। ২০.সালাম ফিরানর সময় কাঁধের প্রান্তের দিকে তাকানো। নামাজের মাকরুহসমূহ: ১. পোষাক না পরিধান করে কাঁধের উপর রেখে নামাজ আদায় করা। ২. সিজদায় যাওয়ার সময় প্যান্ট বা পায়জামার নিম্নাংশ টেনে উপরে ্ ৩. পোষাকের হাতা বা পা বটে নামাজে দাঁড়ানো। ৪. নামাজের মধ্যে অর্থহীন অঙ্গভঙ্গি করা। &. অতিরিক্ত পোশাক থাকা সত্ত্বেও) কাজ করার ময়লা পোশাক পরে কিংবা এমন পোশাক যা পরে সম্মানিত মানুষের সামনে যাওয়া হয় না, তা পরিধান করে নামাজে দাঁড়ানো। ৬. মুখে এমন কিছু রাখা যার কারণে ক্কিরাত তিলাওয়াতে সমস্যা হয় না। আর এর কারণে ক্কিরাতে ব্যাঘাত ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায়। ৭. মাথা খোলা রেখে নামাজ আদায় করা। ৮. টয়লেটে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করার পরও না গিয়ে নামাজে দাঁড়ানো। পিছনের রাস্তা দিয়ে বায়ু নির্গমনের চাপ আসার পরও জোর করে নামাজ আদায় করাও একইভাবে মাকরুহ। ৯. নামাজরত অবস্থায় সিজদার স্থানের ধুলাবালি, পাথর ইত্যাদি সরানো। ১০.নামাজরত অবস্থায় আঙ্গুল ফুটানো। ১১.নামাজরত অবস্থায় নিতম্বে হাত রাখা। ১২.মাথা কিংবা মুখমণ্ডল কিবলার থেকে অন্য দিকে ফিরানো, চোখ দিয়ে অন্য দিকে তাকানো। যদি বক্ষ কিবলা থেকে সরে যায় তবে নামাজ ভঙ্গ হয়। ১৩.তাসাহহুদের সময় কুকুরের মত বসা। ১৪.সিজদার সময় পুরুষের হাত জমিনে রাখা। ১৫.মানুষের মুখোমুখি হয়ে নামাজ আদায় করা, কিংবা উল্টা ফিরে উচ্চস্বরে কথা বলছে এমন কারো পিছনে নামাজ আদায় করা। 102
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।