নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৬.সিজদার সময় পায়ের আঙ্ছুলগুলি বাঁকিয়ে অগ্রভাগকে কিবলামুখী করা। ১৭.রুকু থেকে সিজদায় যাওয়ার সময় এবং সিজদা থেকে উঠার সময় “আল্লাহ আকবার” বলা। ১৮সিজদায় হাত ও হাঁটু জমিনে রাখা। _.. ১৯.দুই পায়ের গোড়ালির মাঝে দাঁড়ানো অবস্থায় চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। রুকুতে, কাওমাতে ও সিজদাতে মিলিত রাখা। ২০.সুরা ফাতিহার পরে আমীন" বলা, রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা, রুকুতে হাতের আঙ্গুলগুলি খোলা অবস্থায় হাঁটুর উপর রেখে আঁকড়ে ধরা, সিজদার জন্য তাকবীর দেয়া, বসার সময় বাম পা কে জমিনে বিছিয়ে, ডান পাকে খাড়া করে রেখে বসা এবং দুই সিজদার মাঝে বসা। মাগরিবের নামাজে সংক্ষিপ্ত সুরা পড়া হয়। ফজরের নামাজের প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতের তুলনায় দীর্ঘ ক্কিরাত পড়া উত্তম। জামাতের সাথে নামাজ আদায়কারী ব্যক্তি, সুরা ফাতিহা ও এর সাথে মিলিয়ে অন্য সুরা পরবে না। তবে "সুবহানাকা" পড়বে। তাকবীরগুলিও বলবে। তাহিয়্যাত ও দুরুদ শরীফ পড়বে। নামাজের মুস্তাহাবসমৃহ: ১. নামাজ আদায়ের সময়ে সিজদার স্থানে দৃষ্টি রাখা। ২. রুকুতে পায়ের দিকে দৃষ্টি রাখা। ৩. সিজদার সময় নাক যেখানে রাখে সেদিকে তাকানো। ৪. বসে তাহিয়্যাত পড়ার সময়, হাঁটুর সামনের দিকে তাকানো। ৫. সুরা ফাতিহার পরে ফজরের সময় দীর্ঘ ক্কিরাত আর মাগরিবের সময় সংক্ষিপ্ত কিরাত তিলাওয়াত করা। ৬. ইমামের অনুসরণকারী মুসল্লীর, তাকবীরসমূহ নীচুষ্বরে দেয়া। ৭. রুকুতে হাতের আঙ্জুলগুলি মেলে হাঁটুর উপরে রাখা। ৮. রুকুতে মাথা, ঘাড় ও পিঠ সমান রাখা। ৯. সিজদায় যাওয়ার সময় প্রথমে ডান পরে বাম হাঁটু জমিনে রাখা। ১০.সিজদার সময় মাথাকে দুই হাতের মাঝে রাখা। ১১.সিজদার সময় নাকের পরে কপাল রাখা। ১২.নামাজরত অবস্থায় হাই তুললে, হাতের তালুর বিপরীত পৃষ্ঠ দিয়ে মুখ ঢাকা। ১৩.সিজদায় পুরুষগণের কনুই তুলে রাখা আর মহিলাদের কনুই জমিনে রাখা। ১৪.সিজদায় পুরুষগণ হাত ও পা পেট থেকে আলাদা রাখবে। 101

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।