নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

শুকুর সিজদা: তিলাওয়াত-ই সিজদার মত আদায় করতে হয়। আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত হলে কিংবা কোন বালা-মুসীবত থেকে মুক্তি পেলে, বান্দার উপর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুকুর সিজদা করা মুস্তাহাব। শুধুমাত্র সিজদায় প্রথমে “আলহামদু. লিল্লাহ" বলবে পরে সিজদার তাসবীহ পরবে। নামাজ শেষ হওয়ার পরপর সিজদা করা মাকরুহ। বুজুগ্গগণ বলেছেন, নামাজকে যথাযথভাবে অর্থাৎ 'তাপদিল-ই এরকান'সহ আদায় না করলে, ব্যক্তি নিজের সাথেসাথে অন্যান্য মাখলুককেও ক্ষতির সম্মুখীন করে। কেননা, এঁ ব্যক্তির গুনাহের কারণে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি হয়, ফসল ফলায় না, অসময়ে বৃষ্টি হয়, যা উপকারের বদলে ক্ষতির কারণ হয়। নামাজের সুন্নাতসমূহ: ১. নামাজ শুরুর সময় কান পর্যন্ত হাত তোলা। ২. এসময় হাতের তালু কিবলার দিকে ফিরানো। ৩. তাকবীরের পর হাত বাঁধা। ৪. ডান হাত বাম হাতের উপর স্থাপন করা। ৫. পুরুষের জন্য নাভির উপর আর মহিলাদের জন্য বুকের উপর হাত বাঁধা। ৬. ইফতিতাহ তাকবীরের পরে “সুবহানাকা" পড়া। ৭. ইমাম ও একাকী নামাজ আদায়কারী ব্যক্তির “আউজুবিল্লাহ' পড়া। ৮. বিসমিল্লাহ" পড়া। ৯. রুকুতে তিনবার “সুবহানা রব্বিয়াল আজিম" বলা। ১০.সিজদায় তিনবার “সুবহানা রবিবয়াল আলা" বলা। ১১.শেষ বৈঠকে দুরুদ পড়া। ১২.শেষে সালাম ফিরানোর সময় উভয় দিকে তাকানো। ১৩.ইমামের জন্য, জুমা ও ঈদের নামাজ ব্যতীত অন্য সকল নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যততুকু ক্কিরাত পড়বে তার দ্বিগুণ দীর্ঘ ক্কিরাত পড়া। ১৪.রুকু থেকে দাঁড়ানোর সময় ইমাম ও একাকী আদায়কারী ব্যক্তির “সামিয়াল্লাহ্ব লিমান হামিদাহ' বলা। ১৫.রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে রববানা লাকাল হামদ" বলা। 1009

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।