নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আত্তাহিয়্যাতু পড়লে কিংবা আত্তাহিয়্যাতু পড়ার জায়গায় সুরা ফাতিহা পাঠ করা। নামাজ সম্পূর্ণ শেষ না করে সালাম ফিরালে, ফরজ নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সূরা না মিলিয়ে তৃতীয় ও চতুর্থ রাকাতে পাঠ করলে কিংবা সুরা ফাতিহার পরে কোন কিরাত না পড়লেও সাহু সিজদা দিতে হবে। এছাড়াও ঈদের নামাজের বিশেষ তাকবীর না দিলে কিংবা বিতর নামাজে দোয়া-ই কুনুত না পড়লেও সাহু সিজদা দিতে হবে। তিলাওয়াত-ই সিজদা: পবিত্র কুরআনের চৌদ্দটি স্থানে সিজদার আয়াত রয়েছে। এগুলির থেকে যে কোন একটি আয়াত তিলাওয়াত করলে কিংবা শুনলে, এর অর্থ না বুঝলেও একবার সিজদা করা ওয়াজিব হবে। তবে সিজদার আয়াত লিখলে কিংবা ছাপার জন্য সাঁজালে তার সিজদা করতে হবে না। পর্বত, মরুভূমি কিংবা অন্যকিছু থেকে প্রতিধবনিত হয়ে পুনরায় ফিরে আসা সিজদা আয়াতের আওয়াজ শ্রবণকারীর কিংবা পাখির মুখ থেকে এ&ঁ আয়াতগুলি শ্রবণকারী ব্যক্তির উপর সিজদা করা ওয়াজিব হবে না। মানুষের কন্ঠ থেকে শুনা জরুরী। রেডিও, মাইক ইত্যাদি থেকে শুনা আওয়াজ, মানুষের কন্ঠ না হওয়ায় বরং হাফিজের শ্বরের অনুরূপ প্রাণহীন যন্ত্রের আওয়াজ হওয়ায় এসব ঘন্ত্রের থেকে শুনা সিজদার আয়াতের জন্য সিজদা করা ওয়াজিব নয়। তিলাওয়াত-ই সিজদা আদায়ের জন্য অজু অবস্থায় কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে , কান পর্যস্ত হাত না তুলে “আল্লাহু আকবার” বলে সিজদায় জেতে হবে। সিজদায় কমপক্ষে তিনবার “সুবহানা রব্বিয়াল আলা, বলতে হবে। এরপর "আল্লাহু আকবার” বলে সিজদা থেকে উঠার মাধ্যমে তিলাওয়াত-ই সিজদা আদায় করা হয়ে যায়। তবে সিজদা দেয়ার পূর্বে এর জন্য নিয়্যাত করা শর্ত। নিয়্যাত না করে সিজদা দিলে তা তিলাওয়াত-ই সিজদা হিসেবে কবুল হবে না। নামাজের মধ্যে সিজদার আয়াত পাঠ করলে, সাথেসাথে রুকুতে- সিজদাতে যাবে অথবা একটি সিজদা আদায় করে দাঁড়িয়ে ক্কিরাত পড়া চালিয়ে যেতে পারে। সিজদা আয়াত পাঠ করার পরে আরো দুই-তিন আয়াত তিলাওয়াত করে রুকুতে গেলে এবং তিলাওয়াত-ই সিজদার নিয়্যাত করলে, নামাজের রুকু ও সিজদাসমুহ তিলাওয়াত-ই সিজদা হিসেবে কবুল হবে, আলাদাভাবে সিজদার প্রয়োজন নাই। জামাতের সাথে আদায়কারী ব্যক্তি, ইমামের সিজদা আয়াতের তিলাওয়াত করার সময় শুনুক বা না শুনুক, ইমামের সাথে সিজদা-ই তিলাওয়াতের নিয়্যাতে রুকু ও দুই সিজদা করবে। রুকুতে যাওয়ার সময় তিলাওয়াত-ই সিজদার জন্য জামাতেরও নিয়্যাত করা আবশ্যক। নামাজের বাইরে সিজদার আয়াত পাঠ করলে সাথেসাথে না করে সুবিধাজনক সময়েও তিলাওয়াত-ই সিজদা আদায় করতে পারে। 99

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।