নামাজ ঈমানের মস্তক, দ্বীনের স্তন্ত,ইসলামের কথা ও মুমিনের মিরাজ, গগনের নূর ও জাহান্নাম থেকে রক্ষাকারী।' একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কাররামাল্লাহ্ব ওজহাহ্ আছরের নামাজ আদায় করতে পারেননি। এই দুঃখে নিজেকে একটি পাহাড় থেকে নিক্ষেপ করলেন। জোরে জোরে কাঁদতে লাগলেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম এই অবস্থার কথা শুনে সাহাবীদের সঙ্গে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তার অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়াসাল্লামও কাঁদতে শুরু করলেন এবং তার জন্য দোয়া করলেন। সূর্য পুনরায় ফিরে এল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, “হে আলী! মাথা তোল, দেখ এখন সূর্য দেখা যাচেছ'। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন এবং নামাজ আদায় করলেন। হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহ্ব আনহু এক রাত্রিতে প্রচুর ইবাদত করতে করতে বিতির নামাজ আদায় না করেই ঘুমিয়ে গেলেন। পরে ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করে মসজিদের দরজার নিকটে এসে তার সামনে কাঁদতে লাগলেন আর বললেন এই আল্লাহর রাসুল আমায় সাহায্য করুন, বেতেরের নামাজ আদায় করতে পারিনি'। এই কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও কাঁদতে আরম্ভ করলেন। এমতাবস্থায় হযরত জিব্রাঈল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, 'হে আল্লাহর রাসূল! সিদদীককে বলুন, মহান আল্লাহ্ তা”আলা তাকে ক্ষমা করে দিয়েছেন'। অন্যতম বিখ্যাত ওলী হযরত বায়জিদ বোস্তামী কুদ্দিসা সির্রুহ একরাত্রিতে গভীরভাবে ঘুমিয়ে থাকার কারণে ফজরের সময়ে জাগতে পারেননি। তিনি ফজরের নামাজ আদায় করতে না পারার কারণে এতটাই কাঁদলেন যে দৈব বাণী শুনতে পারলেন, “হে বায়জিদ, তোমার গুনাহ ক্ষমা করলাম। আর এই অনুশোচনার কান্নার বররকতে তোমাকে আরো সত্তর হাজার নামাজের সওয়াব প্রদান করিলাম'। কয়েক মাস পরে একরাত্রিতে তিনি আবারও গভীর ঘুমে মগ্ন ছিলেন। এমন সময় শয়তান তার পা ধরে ঘুম ভাঙ্গিয়ে দিল এবং বলল, "জাগো, নামাজের সময় চলে যাচ্ছে" । হযরত বায়জিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি শয়তানকে বললেন, 'এই অভিশপ্ত! তুমি এমন কাজ কিভাবে করলে? তুমিত সর্বদাই চাও ষে প্রত্যেকে নামাজ ত্যাগ করুক, নামাজের ওয়াক্ত দ্রুত শেষ হোক। তবে আমাকে কেন জাগিয়ে দিলে? । শয়তান বলল, 'সেদিন তুমি ফজরের নামাজ আদায় করতে না পারার কারণে কেঁদে কেঁদে সত্তর হাজার নামাজের সওয়াব অর্জন করেছিলে। আজ সেই কথা ভেবে তোমাকে জাগিয়ে দিলাম যেন এক ওয়াক্ত নামাজের সওয়াব পাও। সত্তর হাজার নামাজের সওয়াব থেকে বঞ্চিত হও, |
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.