মুহাম্মদ ইকবাল কিলানী দাঃ বাঃ এর বই সমূহ। — জান্নাতের বর্ণনা – মুহাম্মদ ইকবাল কিলানী
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সচাপত্ৰ 44 জান্নাতের বর্ণনা হে আমাদের প্রভূ! হে এঁ পবিত্র সত্বা যিনি ব্যতীত আর কোন সত্য মা’বুদ নেই । যিনি তাঁর সত্বা ও গুণাবলীতে একক ও অভিন্ন । যিনি তাঁর উলুহিয়্যাত ও রুবুবীয়্যাতে এক ৷ যিনি তাঁর বড়ত্‌ ও গৌরবে একক । যিনি সর্ব প্রথম এবং সর্ব শেষ । যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সম্পর্কে একক ৷ যিনি চিরস্থায়ী চিরন্জীব। যিনি পরম দাতা ও অত্যন্ত ক্ষমাশীল । যিনি সর্ব বিষয়ে অবগত এবং দৃষ্টিশক্তি সম্পন্ন । যিনি মানুষের গোনা গোপন কারী এবং কঠিন শাস্তি দাতা । যিনি ক্ষমাশীল এবং কঠোর ৷ যিনি জ্ঞানী এবং হিকমত ময় । যিনি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত অনুগ্রহ কারী ৷ তিনি ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নয় । সর্ব প্রকার প্রশংসা ও গুণাবলীর উপযুক্ত একমাত্র তিনিই । তার জন্য এ পরিমাণ প্রশংসা ও গুণবলী যাতে তিনি সম্তুষ্ট হন। “হে আল্লাহ্‌ আমাদের প্রভূ তোমার জন্য সমস্ত পবিত্র ও বরকত পূর্ণ প্রশংসা ৷ যেমন আমাদের প্রভূ তাঁর প্রশংসা পছন্দ করেন এবং সন্তুষ্ট হন। হে বিশ্ব প্রভূ ! তুমিই জগৎসমূহের সৃষ্টি কর্তা ৷ তুমিই আমাদের মালিক , রিযিক দাতা , তুমিই অতিক্রান্ত রাত - দিনের হিসাব রক্ষক ৷ কোন বৃক্ষের পাতা পড়লে তাও তুমি অবগত থাক ৷ তুমিই বালুর কনার হিসাব সম্পর্কে অবগত । তুমিই আকাশ ও যমিনকে আলোকিত কারী , তুমিই স্বীয় বান্দাদের ছোট-বড় সমস্ত আমল সমূহকে স্পষ্ট কিতাবে সংরক্ষণ কারী ৷ তুমিই হেদায়েতের পথ পদর্শক। তুমিই অন্তরজামি ৷ তুমিই কিয়ামতের দিন সমস্ত মানুষকে পুনরুতখানকারী এবং সকলের কাছ থেকে হিসাব গ্রহণ কারী । তুমি ব্যতীত আর কোন সত্য মাঁবুদ নেই , আর সর্ব প্রকার প্রশংসার উপযুক্তও তুমিই ৷ তোমার এ প্রশংসা করছি যাতে তুমি সত্তষ্ট হও এবং পছন্দ কর। “ হে আল্লাহ্‌ আমাদের প্রভূ তোমার জন্য সমস্ত পবিত্র ও বরকত পূর্ণ প্রশংসা” ৷ হে দয়াময় আমরা তোমার নিকট আমাদের পাপসমূহের কথা স্বীকার করছি , আমরা আমাদেরপ্রতি যুলুম করেছি , আমাদের ভাগ্য তোমার হাতে , তোমার সমস্ত নির্দেশ আমাদের ওপর বাস্তবায়ন যোগ্য । যদি তুমি আমাদের প্রতি রহম না কর তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নিঃসন্দেহে আমাদের গোনার তুলনায় তোমার রহমত অনেক বেশি । আর তোমার নির্দেশ সত্য । তোমার রহমত তোমার রাগের ওপর বিজয়ী । হে আমাদের প্রভূ! আমাদের সমস্ত গোনা যা আমরা করেছি , বা যা পিছনে রেখে এসেছি , যা গোপনে করেছি, বা প্রকাশ্যে করেছি এবং এ সমস্ত গোনা যা আমাদের জানা নেই কিন্তু এ সম্পর্কে তুমি অবগত আছ । সমস্ত গোনাকে মাফ করে দাও । তুমি সর্ব বিষয়ে ক্ষমতা বান। তুমি ব্যতীত আর কেও নেই যে আমাদের গোনা সমূহ ক্ষমা করতে পারে। হে আমাদের প্রভূ ! তোমার কোন অংশীদার নেই । তুমিই সর্ব প্রকার প্রশংসা ও গুণাবলীর উপযুক্ত ,তোমার এঁ প্রশংসা করছি যাতে তুমি সম্তষ্ট হও এবং পছন্দ কর। “ হে আল্লাহ্‌ আমাদের প্রভু তোমার জন্য সমস্ত পবিত্র ও বরকত পূর্ণ প্রশংসা” ৷ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।