মুহাম্মদ ইকবাল কিলানী দাঃ বাঃ এর বই সমূহ। — জান্নাতের বর্ণনা – মুহাম্মদ ইকবাল কিলানী
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সচাপত্ৰ 42 জান্নাতের বর্ণনা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে ঘটনা বর্ণনা করলেন এবং বললেন হে আল্লাহ্‌র রাসূল ! যে জিনিষ আমার নামাযে ভুল করিয়েছে আমি তা আল্লাহ্‌র রাস্তায় সাদকা করে দিব । আপনি তা যেভাবে খুশী সে ভাবে ব্যবহার করুন। ওয়াকী বিন জার্রাহ্‌ (রাহিমাহুল্লাহ) বলেন £ঃ আ'মাস (রাযিয়াল্লাহু আনহুর) সত্তর বছরের মধ্যে কখনো কোন নামাযে তাকবীরে উলা ছুটে নাই । মাইমুন বিন মেহরান(রাহিমাহুল্লাহ) একদা মসজিদে এসে দেখলেন জা'মাত শেষ হয়ে গেছে , অনিচ্ছা সত্বেই তার মুখ দিয়ে বেড়িয়ে আসল যে , ইন্নালিল্লাহ্‌ ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আর বলতে লাগলেন জামাতের সাথে নামায আদায় করা আমার নিকট ইরাকের রাষ্ট্রনায়ক হওয়া থেকেও উত্তম । আবদুল্লাহ্‌ বিন যুবাইর (রাযিয়াল্লাহু আনহু) নামাযে (নফল) দাড়িয়ে এক রাকতে সূরা আবদুল্লাহ্‌ বিন ওহাব বর্ণনা করেন যে আমি সুফিয়ান সাওরীকে হারামে মাগরীবের নামাযের পর সেজদা করতে দেখেছি আর এশার আযান হয়ে গেছে তখনো তিন সেজদায়ই ছিলেন। ইতিহাসের পৃষ্ঠায় এধরণের ঘটনা অগণিত । যা পাঠান্তে সাধারণত মনুষ আশ্চার্যান্ত হয় । কিন্তু বাস্তবতা হল এইযে , যে ব্যক্তি জান্নাতের নে’মত স্পর্কে অবগত আছে তার জন্য সর্ব প্রকার গোনা থেকে বিরত থাকা এবং সর্ব প্রকার সোয়াবের কাজ করা অত্যন্ত সহজ । “কিতাবুল জারাত” লিখর পিছনেও মূল উদ্দেশ্য মূলত এই যে, মানুষের মধ্যে যেন জান্নাত লাভের জযবা পয়দা হয় এবং জান্নাত লাভের আশায় কবীরা গোনা থেকে বিরত থাকা ও নেক আমল বেশি বেশি করে করার উৎসাহ সৃষ্টি হয়। এ পুস্তক পাঠান্তে এক বা দু'জন মুসলমান ও যদি তার আমলকে পরিবর্তন করতে পারে তাহলে ইনশাআল্লাহ্‌ এ পুস্তক রচনার উদ্দেশ্য পূরণ হবে। প্রিয় পাঠক! “তাফহিমুস্‌ সুন্না সিরিজ” লিখতে গিয়ে তালাক ও বিবাহ নামক গ্রন্থদ্বয় লিখার পর ফিতান সম্পর্কে লিখব , যেখানে কিয়ামত , দাজ্জাল, ঈসা (আঃ) এর আগমন সম্পর্কে লিখা হবে । এর পর সিঙ্গায় ফু, হাশর-নাশর , শাফা'আত , জার্নাত , জাহান্নাম সম্পর্কে পর্যায়ক্রমে লিখব ৷ কিন্তু দাওয়াতের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা প্রদানের ক্ষেত্রে গুরুত্বের কথা বিবেচনা করে কোন কোন শুভাকাঙ্খির এ আগ্রহ ছিল যে , জান্নাত ও জাহারবাম সর্ম্পকে আগে লিখা ৷ তাই এদু’টি বিষয় আগে লিখা হল । এর পর ইনশাআল্লাহ্‌ ফিতান সম্পর্কে লিখা হবে। ওমা তাওফিকী ইল্লাহ্‌ বিল্লাহ্‌ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওনীব ৷ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।