সচাপত্ৰ জান্নাতের বর্ণনা 41 অত এব হে মরদে মুমেন হুশিয়ার ! খবরদার ! আীভশপ্ত শয়তানের সমস্ত ওয়াদা মিথ্যা এবং বাতীল ,তার ধোঁকায় কখনো পড়বে না। যেই তার ধোঁকায় পড়বে তাকে সে তার সাথে জাহান্নামে নিয়েযাবে 8 Cord CYS UY অর্থঃ“ স্মরণ রেখ এটা স্পষ্ট ক্ষতি” । (সূরা যুমার - ১৫) কিতাবুল জান্নাতের লক্ষ্য উদ্দেশ্য কোরআ'ন কারীমে আল্লাহ্ মানুষের হেদায়েতের জন্য বেশ কিছু অতীত জাতির পরিণতির কথা বর্ণনা করেছেন। কোথাও নবীগণের মো'জেজার কথা বর্ণনা করেছেন , কোথাও মানুষের সৃষ্টি ও তার মৃত্যুর কথা বর্ণনা করেছেন , কোথাও পৃথিবী ও তার মধ্যস্থিত বিদ্যমান বিষয় সমূহের কথা বর্ণনা করেছেন কোথাও সাধারণ উদহারণের মাধ্যমে বুঝিয়েছেন , কোথাও সৎ আমলের প্রতি উৎসাহিত করার জন্য জান্নাত ও তার নে'মত সমূহের উল্লেখ করা হয়েছে, আবার কোথাও খারাব আমলের কু পরিণতি থেকে ভিতি প্রদর্শনের জন্য , জাহারামের আগুন ও তার বিভিন্ন প্রকার আযাবের বর্ণনা করা হয়েছে। স্বীয় মানসিকতা ও অভ্যাস অনুযায়ী, প্রত্যেক মানুষ কোরআ'নের এ পবিত্র আয়াত সমূহ থেকে দিক নির্দেশনা নিয়ে থাকে । জান্নাতের নে'মতসমূহ সম্পর্কে বিস্তারিত জানার পর আর এমন কোন মুসলমান থাকতে পারে যে, তা হাসীলের জন্য উদগ্রীব হবে না। বাস্তবতা তো এই যে ব্যক্তি জান্নাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তার জন্য জান্নাতের বিনিময়ে দুনিয়ার বড় বড় পরীক্ষা বড় বড় ত্যাগ স্বীকারও কিছু নয়। বেলাল, খাব্বাব বিন আরাত , আবু যার গিফারী (রাযিয়াল্লাহু আনহুম) ইয়াসের , সুমাইয়্যা , হুবাইব বিন যায়েদ , খুঁবাইব বিন আদী , সালমান ফারেসী , আবুজান্দাল (রাযিয়াল্লাহু আনহুম) ইমাম আহমদ বিন হাম্বল , ইমামা মালেক (রাহিমাহুল্লা র ) মত অসংখ্য সালফে সালেহীন এর ঘটনা আমাদের ইতিহাসে উজ্জল হয়ে আছে। জান্নাতের আকাঙ্খা যেখানে মানুষকে বড় বড় পরীক্ষা ও ত্যাগ স্বীকার করাকে তুচ্ছ করে দেয় তা সৎ আমলের উৎসাহ আরো বহুগুণ বাড়িয়ে দেয়। কিছু উদাহরণ নিন্মে পেশ করা হল । সায়িদ বিন মুসায়্যিব সম্পর্কে এক খাদেম বর্ণনা করেছে যে, চল্লিশ বছরের মাঝে এমন কখনো হয়নাই যে, নামাযের আযান হয়ে গেছে অথচ তিনি মসজিদে উপস্থিত ছিলেন না । আবু তালহা তার বাগানে নামায পড়তে ছিলেন হটাৎ করে বাগানের সবুজ বৃক্ষ ও ফুল এবং ফলের প্রতি দৃষ্টি পড়ল , আর নামাযের রাকাতে তার ভুল হয়ে গেল , সাথে সাথে তিনি www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।