মুহাম্মদ ইকবাল কিলানী দাঃ বাঃ এর বই সমূহ। — জান্নাতের বর্ণনা – মুহাম্মদ ইকবাল কিলানী
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সচাপত্ৰ 38 জার্নাতের বর্ণনা যে আপনি বাকী পয়শা কোথায় খরচ করেন ? উত্তরে তিনি বলতেন আমি তা ঝণ দিয়ে দেই । একদা ওমর ফারুক (রাযিয়াল্লাহু আনহু) হিমসে আসলেন এবং দায়িত্বশীলদেরকে বললেন যে, এখানকার গরীব লোকদের লিষ্ট তৈরী কর , যাতে তাদের চাকুরীর ব্যবস্থা করা যায়। তাঁর নির্দেশ ক্রমে লিষ্ট তৈরী করা হল , আর লিষ্টের প্রথমেই সাঈদ বিন আমের (রাযিয়াল্লাহু আননহুর)নাম ছিল , ওমর (রাযিয়াল্লাহু আনহু)জিজ্ঞেস করলেন কে এ সাঈদ ? লোকেরা বলল হিমসের গর্ভণর ৷ তিনি জিজ্ঞেস করলেন , সে যে ব্যতন পায় তা কি করে ? লোকেরা বলল ঃ সে তা গরীব দুঃখীদের মাঝে বন্টন করে দেয়। একথা শুনে ওমর (রাযিয়াল্লাহু আনহু) আশ্চার্য হলেন এবং এক হাজার দীনারের একটি ব্যাগ সাঈদ (রাযিয়াল্লাহু আনহুর)নিকট এ নির্দেশ নামা দিয়ে পাঠালেন যে, এ টাকা নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ কর । দৃত ব্যাগটি নিয়ে তাঁকে দিল , আর অনিচ্ছাসত্বেই তিনি বলে ফেললেন ঃ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৷ স্ত্রী শুনে জিজ্ঞেস করল কি হয়েছে ,আমীরুল মুমেনীন ইন্তেকাল করেছেন নাকি ? তিনি বললেন £ঃনা এর চেয়েও বড় ঘটনা ঘটেছে, স্ত্রী জিজ্ঞেস করল ঃ কি কিয়ামতের কোন আলামত দেখা দিয়েছে ? তিনি বললেন £ না এর চেয়েও বড় ঘটনা ঘটেছে, স্ত্রী খুব গভীর ভাবে জিজ্ঞেস করল ঃ বলুন তো মূল ঘটনাটি কি? সাঈদ(রাযিয়াল্লাহু আনহু) বললেন ঃ দুনিয়া ফেতনা সহ আমার ঘরে প্রবেশ করেছে । স্ত্রী বলল ঃ চিন্তিত হবেন না বরং তার কোন সমাধান দেখুন। গর্ভণর ব্যাগটি একদিকে রেখে নামাযে দাড়িয়ে গেলেন সারা রাত আল্লাহ্র নিকট কান্যাকাটি করলেন , সকাল বেলা দেখতে পেল ইসলামী সেন্য দল ঘরের সামনে দিয়ে অতিক্রম করছে, তখন তিনি ব্যাগটি হাতে নিয়ে সমস্ত টাকা সৈন্যদের মাঝে বন্টন করে দিলেন। হুযাইফা বিন ইয়ামান (রাযিয়াল্লাহু আনহু) কে মাদায়েনের গর্ভণর করে পাঠানো হল, মাদায়েন বাসীকে একত্রিত করে আমীরুল মুমেনীন ওমর (রাযিয়াল্লাহু আনহুর) দেয়া ফরমান পড়ে শোনালেন হে দেশবাসী ! হুযাইফা বিন ইয়ামান (রাযিয়াল্লাহু আনহু) কে তোমাদের আমীর নিযুক্ত করা হল । তার নির্দেশ শোন এবং তার অনুসরণ কর। আর সে যা কিছু তোমাদের নিকট চায় তোমরা তা তাকে দাও । ফরমান পাঠ শেষ হলে, লোকেরা জিজ্ঞেস করল আপনার কি কি প্রয়োজন তা আমাদেরকে বলুন আমরা আপনার জন তা ব্যবস্থা করছি। হুযাইফ বলল ৪ আমি যতদিন এখানে থাকব ততদিন দু’ বেলা খাবার আর আমার গাধার জন্য তার আহার । এর চেয়ে বেশি কিছু আমি তোমদের নিকট চাই না। সরকারী. উচ্চপদ থেকে পশ্চাদপসরণের যে উজ্জল দৃষ্টান্ত ইমাম আবুহানীফা (রাহিমাহুল্লাহ) কায়েম করেছেন , ইসলামের ইতিহাস কিয়ামত পর্যন্ত তা স্মরণ করবে৷ আব্বাসী খলীফা আবু জা’ফর মানসুর তাকে ডেকে প্রধান বিচারক হিসেবে নিয়োগ দিতে চাইলেন ৷ তখন www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।