মুহাম্মদ ইকবাল কিলানী দাঃ বাঃ এর বই সমূহ। — জান্নাতের বর্ণনা – মুহাম্মদ ইকবাল কিলানী
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সচাপত্ৰ 34 জান্নাতের বর্ণনা ১ - হে লোকেরা শয়তানের অনুসরণ করো না, সে তোমাদের স্পষ্ট দুশমন ।(সূরা বাক্বারা- ২০৮) ২ - শয়তান মানুষকে ওয়াদা দেয় , তাদেরকে আশার আলো দেখায় , কিন্ত স্মরণ রাখ শয়তানের সমস্ত ওয়াদা চক্রান্ত ব্যতীত আর কছুই নয় । (সূরা নিসা - ১২০) ৩-(লোকেরা)! সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ্‌ সম্পর্কে প্রবঞ্চিত না করে। (সূরা লোকমান- ৩৩) আল্লাহ্র স্পষ্ট সর্তকতা সত্বেও মানুষ কতইনা সহজভাবে শয়তানের চক্রান্তে পড়ে নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করেছে। এর অনুমান প্রত্যেক মানুষ তার বাস্তব জীবনের প্রতিটি মূর্হৃতকে নিয়ে চিন্তা করলে নিজেই তা বুঝতে পারবে। দুনিয়ার এ সংক্ষিপ্ত জীবনের তুলনায় পরকালের দীর্ঘজীবনকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) এভাবে বুঝিয়েছেন যে, যদি কোন ব্যক্তি তার হাতের আঙ্গুলকে কোন সমুদ্রের ' মধ্যে রেখে আবার তুলে নেয় তাহলে তার আঙ্গুলের সাথে যে সামান্য পানি লেগেছে এটা দুনিয়ার জীবনের ন্যায়, আর বিশাল সমুদ্র পরকালের জীবনের ন্যায় । (মুসলিম) যদি এ উদহারণকে আমরা গণিতিক ভাবে বুঝতে চাই , তাহলে এভাবে তা বুঝা যেতে পারে যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম)এর বর্ণনা অনুযায়ী , উম্মতে মুহাম্মদীর বয়স ষাট ও সত্তর বছরের মাঝা মাঝি । এ বাণী অনুযায়ী দুনিয়াতে মানুষের জীবন বেশি থেকে বেশি হলে সত্তর বছর ধরা যায় । দুনিয়ার গণনার সর্বশেষ সংখ্যার দশগুণকে , পরকালের জীবনের সাথে অনুমান করে , উভয়ের তুলনা করলে, দুনিয়ার সত্তর বছর জীবন যাপন কারী ব্যক্তি , দুনিয়ার প্রতি মিনিটের বিনিময়ে , পরকালে এক কোটি তের লক্ষ চব্বিশ হাজার নয়শৃত বছর জীবন যাপন করবে । চাই সে জান্নাতের অফুরাস্ত নে'মতের মধ্যে থাকুক আর জাহার্বামের কঠিন শাস্তিতে থাকুক । উল্লেখ্য ৪ দুনিয়া ও আখেরাতের এ পরিসংখ্যানও একান্তই আনুমানিক বাস্তবিক নয়। চিন্তা করুন আমরা কি আমাদের সবিক প্রচেষ্টা একমিনিটের জীবনকে সুন্দর ও কারুকার্যময় করার জন্য ব্যয় করব, না এক কোটি তের লক্ষ চব্বিশ হাজার নয়শত বছরের জীবনকে সুন্দর ও কারুকার্যময় করার জন্য ব্যয় করব ? কিন্তু ইবলীস শুধু এক সেকেন্ডের জীবনকে আমাদের জন্য www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।