সচাপত্ৰ জার্বাতের বর্ণনা 33 মুমিনরা হুশিয়ার আল্লাহ্ আদম কে সৃষ্টিকরার পর ফেরেশ্তাগণকে হুকুম দিয়েছেন যে , আদমকে সেজদা কর। ইবলীস ব্যতীত সবাই তাকে সেজদা করেছিল। আল্লাহ্ ইবলীসকে জিজ্ঞেস করলেন ৪ আমার নির্দেশ সত্বেও কে তোমাকে সেজদা দিতে বাধা দিল । ইবলীস বলল £ আমি আদমের চাইতে উত্তম , তাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করছে, আর আমাকে আগুন দিয়ে ৷ আল্লাহ্ বললেন £ তোমার অধিকার নেই যে, তুমি এখানে অহংকার কর , তুমি এখান থেকে বের হও নিশ্চয় তুমি লাঞ্ছিত ও অপমানিত ইবলিস আবার বলল £ আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ্ বললেন £ঃ তোমাকে সুযোগ দেয়া হল । তখন ইবলীস এ ঘোষণা দিল যে, হে আল্লাহ্ ! যেভাবে তুমি আমাকে(যেভাবে তুমি আমাকে সেজদার নির্দেশ দিয়ে) পথভ্রষ্ট করেছ , এমনিভাবে আমিও মানুষকে সঠিক রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার জন্য তাদের পিছনে লেগে থাকব । সামনে পিছনে ডানে বামে সকল দিক থেকে তাদেরকে ঘিরে রাখব , আর তাদের অধিকাংশকেই তুমি অকৃতজ্ঞ পাবে। আল্লাহ্ বললেন ঃ তুমি এখান থেকে লাঞ্চিত ও পদদলিত হয়ে বের হয়ে যাও , আর জেনে রাখ যে, মানুষের মধ্য থেকে যারা তোমার কথা মানবে তুমি সহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব । অতপর আল্লাহ্ আদম (আঃ) কে লক্ষ্য করে বললেন £$ তুমি এবং তোমার স্ত্রী এ জান্নাতে বসবাস কর সেখান থেকে যা খুশি তা খাও, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না৷ অন্যথায় তুমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হিংসা ও প্রতিষোধ প্রত্যাসী ইবলীস আদম (আঃ) এর নিকট এসে বলল ঃ তোমার রব তো তোমাকে এ বৃক্ষ থেকে বারণ করেছে এজন্য যে, তুমি যেন এঁ বৃক্ষের নিকট গিয়ে ফেরেশতা না বনে যাও বা চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিবাসী না হয়ে যাও ৷ এবং সাথে সাথে ইবলীস কসম খেয়ে দৃঢ় বিশ্বস করাল যে , আমি তোমার কল্যাণ কামী এবং তোমার হামদরদ । এভাবে ইবলীস আদম ও তাঁর স্ত্রীকে ধোকায় ফেলার ব্যাপারে সফল হয়ে গেল , যার ফলে আদম (আঃ) ও হাওয়া (আঃ) বড় নে’মত জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল। তখন আল্লাহ্ আদম ও হাওয়াকে পৃথিবীতে থাকার নির্দেশ দিল। তাদেরকে কিছু নির্দেশ ও বিধি-বিধান দিয়ে তাদেরকে সর্তক করে দিলেন, যে হে আদম সন্তান আর যেন এমন না হয় যে ,শয়তান আবার তোমাদেরকে এভাবে ফেতনায় ফেলে , যেভাবে সে তোমাদের পিতা-মাতাকে ফেতনায় ফেলে জান্নাত থেকে বের করে ছিল এবং তাদের পোশাক তাদের শরীর থেকে খুলে দিয়েছিল । যেন তাদের লজ্জাস্থান একে অপরের সামনে খুলে যায়৷ (বিস্তারিত দেখুন সূরা আ'রাফ) আল্লাহ্ কোর’'আনের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে, আদম সন্তানদেরকে বার বার সর্তক করেছেন, যে, হে আদম সন্তান শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। তার চক্রান্তে পড় না। তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অরন্তভুক্ত হয়ে যাবে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।