সচাপত্ৰ জান্নাতের বর্ণনা 31 এ আয়াতে আল্লাহ্ এ আকীদা স্পষ্ট করেছেন যে , কিয়ামতের দিন কোন নবীর সাথে সম্পর্ক থাকা বা তার সাথে চলা ফিরা করাই জান্নাতে জাওয়ার জন্য যথেষ্ট নয়৷ নবী (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম)স্বীয় কন্যা ফাতেমা (রাখিয়াল্লাহু আনহা)কে সম্বোধন করে উপদেশ দিয়েছেন যে, (et dp SY ALLY Gb Np ds SILAbL LV) অর্থঃ “ হে ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। কেননা আল্লাহ্র নিকট আমি তোমাদের জন্য কিছুই করতে পারব না । (মুসলিম) রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম)ইবরাহীম (আঃ) এর পিতা আযর সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন ঃ কিয়ামতের দিন ইবরাহীম (আঃ) তাঁর পিতা আযরকে এমন অবস্থায় দেখতে পাবে যে তার মুখ কাল, আবর্জনাময় হয়ে আছে, ইবরাহীম (আঃ) বলবেন £ঃ আমি কি তোমাকে দুনিয়াতে বলি নাই যে, আমার নাফরমানী করবে না ? তাঁর পিতা বলবে ঃ ঠিক আছে আজ আর আমি তোমার নাফরমানী করব না৷ ইবরাহীম আল্লাহ্র নিকট দরখাস্ত করবে যে, হে আমার প্রভূ ! তুমি আমাকে ওয়াদা দিয়েছিলা যে ', কিয়ামতের দিন আমাকে অপমানিত করবে না। কিন্ত এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে আমার পিতা আজ তোমার রহমত থেকে বঞ্চিত । আল্লাহ্ বলবেন £ঃ আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছি । অতপর আল্লাহ্ ইবরাহীম (আঃ) কে সম্বোধন করে বলবেন ঃ$ ইবরাহীম! দেখ তোমার উভয় পায়ের নিচে কি? ইবরাহীম (আঃ) তাকিয়ে দেখবেন ময়লা আবর্জনা মিশ্রিত একটি প্রাণী ফেরেশৃতাগণ তাকে পদাঘাত করে জাহার্বামে নিক্ষেপ করছে। (বোখারী) ময়লা আবর্জনায় মিশ্রিত প্রাণী মূলত তা হবে ইবরাহীম (আঃ) এর পিতা আযর । একটি প্রাণীর আকৃতিতে তাকে জাহান্নামে এজন্য নিক্ষেপ করা হবে যাতে তাঁর পিতাকে মানুষের আকৃতিতে দেখে মায়ায় না পড়ে যান। কিন্তু আল্লাহ্র বিধান স্ব স্থানে স্হির থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ সঠিক আক্বীদা তাওহীদ এবং সৎ আমলের ওপর না থাকবে ততক্ষণ কোন নবী ওলী , বা আল্লাহ্র নেক বান্দার সাথে সু সম্পর্ক থাকা , বা প্রিয় হওয়া , কাউকে না জাহার্নাম থেকে বাঁচাতে পারবে , আর না জান্নাতে প্রবেশ করাতে পারবে। এ সম্পর্কে এখানে দু'টি বিষয় স্পষ্ট করা দরকার মনে করছি $ প্রথমত ঃ কিয়ামতের দিন নবী , সৎলোক , এবং শহীদগণ সুপারিশ করবে তা সম্পূর্ণ সত্য এবং কিতাব ও সুন্নাতের মাধ্যমে প্রমাণিত । কিন্তু সে সুপারিশ আল্লাহ্র সন্তুষ্টি এবং তাঁর অনুমতি ক্রমে হবে। কোন নবী , ওলী বা কোন শহিদ তার স্ব ইচ্ছায় আল্লাহ্র নিকট সুপারিশ করার www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।