সচাপত্ৰ জান্নাতের বর্ণনা 29 একটি বাতিল আক্বীদার অপনোদন কোন কোন লোক এ বিশ্বাস রাখে যে, বুযুরগানে দ্বীন এবং ওলীগণ যেহেতু আল্লাহ্র নিকট বিশেষ মর্যাদাপূর্ণ এবং আল্লাহ্র প্রিয় , তাই তাদের মাধ্যম বা ওসীলা করা বা তাদের হাতে হাত রাখলে আমরাও তাদের সাথে সরাসরি জান্নাতে চলে যাব। তাদের এ আকীদার পক্ষে তারা বড় বড় অফিসারদের উদহারণও পেশ করে থাকে , যেমন কেউ কোন মন্ত্রী মা গর্ভণরের নিকট যেতে হলে তাকে এ মন্ত্রী বা গর্ভণরের কোন ঘনিষ্ঠ লোকের সুপারিশ লাগবে। এভাবে আল্লাহ্র নিকট তার ক্ষমা পেতে হলেও কোন না কোন ওসীলা বা মাধ্যম লাগবেই । কোন কোন বুযুর্গ নিজেরা এ দাবী করে থাকে যে, আমাদের সাথে মিশে সে সরাসরি জার্নাতে চলে যাবে। আর এজন্য এ ধরণের দুনিয়াবী উদহারণ সমূহ পেশ করা হয়ে থাকে। যেমন ইনজিনের পিছনের গাড়ির সাথে সংযোজিত ডাব্বাও এ স্থানেই পৌঁছবে যেখানে ইনজিন পৌঁছে ইত্যাদি । কোন নবী বা কোন ওলীর বা কোন সৎ লোকের সাথে সু সম্পর্ক থাকই কি জারাতে যাওয়ার জন্য যথেষ্ট ? আসুন এ প্রশ্নের উত্তর কিতাব ও সুন্নাতের আলোকে খুঁজে দেখি ৷ কোরআ'’ন মাজীদে একথার প্রতি বারবার ইঙ্গিত করা হয়েছে যে, কিয়ামতের দিন সমস্ত মানুষ একাএকি আল্লাহ্র নিকট হিসাব দেয়ার জন্য উপস্থিত হবে। কারো সাথে কোন ধন সম্পদ থাকবে না, না থাকবে কোন সন্তান- সন্ততি , না কোন নবী বা ওলী বা ভুযরত । আল্লাহর বাণীঃ PLN FP Ponts Gt STIG MOTE HOUTA SD) J অর্থঃ“ সে এবিষয়ে কথা বলে , তা থাকবে আমার অধিকারে এবং সে আমার্ নিকট আসবে একা ।"(সূরা মারইয়াম- ৮০) অন্যত্র আল্লাহ্ বলেনঃ OD ys STD অর্থঃ“ এবং কিয়ামতের দিন তাদের সকলেই তাঁর নিকট আসবে একাকী অবস্থায়” । (সূরা মারইয়াম- ৯৫) অন্যত্র আল্লাহ্ বলেনঃ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।