মুহাম্মদ ইকবাল কিলানী দাঃ বাঃ এর বই সমূহ। — জান্নাতের বর্ণনা – মুহাম্মদ ইকবাল কিলানী
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সচাপত্ৰ 28 জার্বাতের বর্ণনা দ্বিতীয়তঃ এমন আমল অধিক হারে করা যার ফলে আল্লাহ্‌ স্বয়ং কবীরা গোনা সমূহ ক্ষমা করে দিবেন। যেমন নবী (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) এর বাণী £ “যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্‌ , ৩৩ আল্লাহু আকবার বলার পর, একবার লা-ইলাহা ইল্লাল্লাহু , ওয়াহদাহু লা শারীকা লাহু , লহুল মুলকু , ওলাহুল হামদু , ওয়াহুয়া আলা কুল্লি সাই ইন কাদীর , বলে আল্লাহ্‌ তার সমস্ত সগীরা গোনা সমূহ ক্ষমা করে দেন যদিও তার গোনা সমুদ্রের ফেনা তুল্য হয়” । (মুসলিম) অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি বাজারে প্রবেশ করার পূর্বে লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু , লহুল মুলক. , ওলাহুল হামদু , ওয়া ইয়ুহয়ী ওয়ুমিত , ওয়াহুয়া হাইয়ুন লাইয়ামুতু , বিয়াদিহিল খাইর , ওয়াহুয়া আলা কুল্লি শাই ইন কাদীর ৷ অর্থঃ আল্লাহ্‌ ব্যতীত সত্য কোন মা'বুদ নেই , তিনি এক তাঁর কোন শরীক নেই ,তাঁর জন্যই সমস্ত বাদশাহী , তাঁর জন্যই সমস্ত প্রশংসা , তিনি জীবন ও মৃত্যু দেন, তিনি চিরন্‌জীব , মৃত্যুবরণ করবেন না, তাঁর হাতেই সমস্ত কল্যাণ , তিনি সর্ব বিষয়ের উপর শক্তিমান এ দৃয়া পাঠ করবে তার আমল নামায় আল্লাহ্‌ দশ লক্ষ নেকী লিখে দিবেন এবং দশ লক্ষ গোনা ক্ষমা করে দিবেন এবং দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেন। (তিরমিযী) দরূদের ফযীলত সম্পর্কে নবী (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন £৪ যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে আল্লাহ্‌ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন। তার দশটি গোনা ক্ষমা করেন৷ তার একটি মর্যাদা বৃদ্ধি করেন। তাই বেশি বেশি করে সিজদা কর । (অর্থাৎ বেশি বেশি করে নফল নামায আদায় কর) (ইবনে মাযাহ) কবীরা গোনা থেকে পরি পূর্ণরূপে বেঁচে থাকা এবং নিয়মিত তাওবা করা এবং সগীরা গোনাসমূহকে ক্ষমা কারী আমল সমূহ ধারাবাহিক ভাবে বেশি বেশি করে করার পরও আল্লাহ্র দয়া ও অনুগ্রহের আশা রাখা যে, তিনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এবং প্রথম সুযোগেই আমাকে জান্নাতে প্রবেশ কারীদের অস্তভুক্ত করবেন। নিশ্চয়ই তিনি তাওবা কবুল কারী এবং অত্যন্ত দয়াময় ৷ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।