সচাপত্ৰ জান্নাতের বর্ণনা | 27 প্রাথমিক ভাবে জান্নাত থেকে বঞ্চিত মানুষ এ গ্রন্থে. “জারবাত থেকে প্রাথমিক ভাবে বঞ্চিত থাকা মানুষ” নামক অধ্যায়টি শামিল করা হল , এখানে যে এসমস্ত কবীরা গোনার কথা আলোচনা করা হবে , যার কারণে মুসলমান স্বীয় পাপের শাস্তি ভোগ করার জন্য প্রথমে জহার্বামে যাবে। এর পর জার্নাতে প্রবেশ করবে। এ অধ্যায়েও সমস্ত কাবীরা গোনার কথা আলোচনা করা হয় নাই , যা জাহান্নামে যাওয়ার কারণ হবে, বরং শুধু এ সমস্ত হাদীস সমূহ বাছাই করা হয়েছে যেখানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম)স্পষ্টভাবে “এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না” বা “আল্লাহ্ তার ওপর জান্নাত হারাম করেছেন।” ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। যাতে করে কোন কথাবলার বা অপব্যাখ্যার অবকাশ না থাকে। একথা স্মরণ থাকা দরকার যে, সগীরা গোনা কোন সৎকাজের মাধ্যমে(তাওবা ব্যতীতই) আল্লাহ স্বীয় দয়ায় ক্ষমা করে দেন। কিন্তু কবীরা গোনা তাওবা ব্যতীত ক্ষমা করা হয়না । আর কবীরা গোনার শাস্তি হল জাহান্নাম । প্রত্যেক কবীরা গোনার শাস্তিও গোনা হিসেবে পৃথক পৃথক । যেমন হাদীসে বর্ণিত হয়েছে যে কোন কোন ব্যক্তিকে জাহান্নামের আগুন টাখনা পর্যন্ত স্পর্শ করবে। আবার কোন কোন ব্যক্তির কোমর পর্যন্ত স্পর্শ করবে এবং কোন কোন ব্যক্তির গর্দান পর্যন্ত স্পর্শ করবে । (মুসলিম) অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে, কোন কোন লোকের সমস্ত শরীরেই আগুন স্পর্শ করবে, তবে সেজদার স্থান টুকু আগুনের স্পর্শ থেকে মুক্ত থাকবে । (ইবনে মাযাহ) কবীরা গোনার শাস্তি ভোগ করার পর আল্লাহ্ সমস্ত কালিমা পড়া মুসলমানকে জাহার্নবাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। ঈমানদারগণের একথা ভুলে যাওয়া ঠিক হবে না যে, জান্নামে কিছুক্ষণ থাকাতো দূরের কথা বরং তার মাঝে এক পলক থাকাই মানুষকে দুনিয়ার সমস্ত নে'মত , আরাম আয়েসের কথা ভুলিয়ে দেয়ার জন্য যথেষ্ট হবে। তাই প্রত্যেক মুসলমানের অনুভুতিগত ভাবে এ চেষ্টা চালাতে হবে যে, জাহার্নাম থেকে সে বেচে থাকে এবং প্রথম বারে জান্নাতে প্রবেশ কারীদের অস্তরভুক্ত থাকে। এ জন্য দুটি বিষয় গুরত্বের সাথে দেখা দরকার । প্রথমতঃ কবীরা গোনা থেকে বেচে থাকার জন্য যতদূর সম্ভব চেষ্টা করা, আর যদি কখনো অনিচ্ছা সত্বে কবীরা গোনা হয়ে যায় , তা হলে দ্রুত আল্লাহ্র নিকট তাওবা করে ভবিষ্যতে তা থেকে বেচে থাকার জন্য দৃঢ় মনভাব রাখা । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।