সচাপত্ৰ জান্নাতের বর্ণনা 25 অতএব এ লোকেরাও পথভ্রষ্ট হয়েছে যারা দাবী করে যে, তারা এ পৃথিবীতে আল্লাহ্কে দেখেছে এবং তারাও ধোকায় পড়েছে যারা মনে করে যে , কিয়ামতের দিনও আল্লাহ্কে দেখ যাবে না। সঠিক আকীদা হল এই যে, দুনিয়াতে আল্লাহ্র দীদার অসম্ভব , তবে অবশ্যই পরকালে জান্নাতীরা আল্লাহ্কে দেখতে পাবে। যা হবে অত্যন্ত বড় নে'মত যার মাধ্যমে বকী সমস্ত নে’মত পূৰ্ণতা লাভ করবে। জারাতে প্রবেশ কারী মানুষ £ উল্লেখিত সিরুনামে এ গ্রন্থে একটি অধ্যায় সামিল করা হল । যেখানে কতিপয় গুণে গুনাস্বিত ব্যক্তিকে জারবাতে প্রবেশের সু সংবাদ দেয়া হয়েছে। এ বিষয়ে দু'টি জিনিস স্পষ্ট করা প্রয়োজন মনে করছি। প্রথমত ঃ এ অধ্যায়ে আলোচিত গুণাবলীর উদ্যেশ্য মোটেও এ নয় যে, এগুলো ব্যতীত আর এমন কোন গুণাবলীনেই যে, যা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এ অধ্যায়ে আমরা শুধু এ সমস্ত হাদীস সমূহ বাছাই করেছি যেখানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) স্পষ্ট ভাবে “সে জান্নাতে প্রবেশ করেছে” এবং “ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে” ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, যাতে করে কোন সন্দেহ বা অপব্যাখ্যার অবকাশ না থাকে। দ্বিতীয়তঃ যে সমস্ত গুণাবলীর কারণে রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিয়েছেন তা থেকে এ অর্থ বুঝা মোটেও ঠিক হবে না যে , যে ব্যক্তি উল্লেখিত গুণাবলীর কোন একটিতে গুনান্বিত হবে সে সরাসরি জারনাতে চলে যাবে। একথা স্মরণ রাখতে হবে যে , ইসলামের বিধি-বিধানসমূহ একটি অপরটির সাথে এমনভাবে সৰ্ম্পকিত যে একটি থেকে অপরটিকে পৃথক করা সম্ভব নয়! যে কোন ব্যক্তির ইসলামের রুকনসমূহের যতই আমল থাকুকনা কেন, সে যদি পি-মাতার অবাধ্য হয় , তাহলে তাকে এ কবীরা গোনার শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যেতে হবে। তবে যদি সে তাওবা করে, আর আল্লাহ্ তাঁর বিশেষ রহমতে তাকে ক্ষমা করে দেয়, তা হবে আলাদা বিষয়। অতএ এ অধ্যায়ের উল্লেখিত হাদীস সমূহের সঠিক অর্থ হবে এই যে , যে ব্যক্তি তাওহীদের ওপর বিশ্বাসী হয়ে , ইসলামের রুকনসমূহ পালন করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করে , মানুষের হক আদায় করার ব্যাপারে কোন প্রকার অলসতা দেখায় না, কবীরা গোনা থেকে বাঁচার জন্য সর্বাত্বক চেষ্টা করে , এমন ব্যক্তির মধ্যে যদি উল্লেখিত গুণাবলীর মধ্য থেকে কোন একটি বা তার অধিক গুণ থাকে তাহলে আল্লাহ তার স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে নাজানা পাপসমূহ ক্ষমাকরে প্রথমেই তাকে জান্নাতে দিবেন এবং তাকে জাহার্বামের আগুন থেকে রক্ষা করবেন: এর আরেকটি অর্থ এও হতে পারে যে, যাদের মধ্যে উল্লেখিত গুণাবলীর মধ্য থেকে কোন একটি থাকবে , যদিও সে কোন কবীরা গোনার কারণে জাহান্নামে যায়ও শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার এঁ গুণে গুণান্বিত হওয়ার কারণে জাহান্নাম থেকে বের করে অবশ্যই জান্নাতে দিবেন। যেমন এক হাদীসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাই হি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন, কোন এক সময় এ ব্যক্তিকেও জাহান্বাম থেকে মুক্তি www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।