সচাপত্ৰ 176 জার্বাতের বর্ণনা অর্থঃ “ উম্মুল আলা আনসারী (রাযিয়াল্লাহু আনহা) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট যারা বাইয়াত করেছিল তাদের অরন্তভুক্ত ছিলেন , তিনি বলেছেন ঃ লটারীর মাধ্যমে মুহাজিরদেরকে আনসারদের মাঝে বন্টন করা হয়েছিল , আমাদের ভাগে ওসমান বিন মনাজওন (রাযিয়াল্লাহু আনহু)পড়ে ছিল , আমরা তাকে আমাদের ঘরে উঠালাম , তখন সে অসুস্থ হয়ে এ রোগে মৃত্যুবরণ করল । মৃত্যুর পর তাকে গোসল দিয়ে কাফন পরানো হল , রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আসলেন , আমি বললাম হে আবুসায়েব , (ওসমান বিন মাজওন (রাযিয়াল্লাহু আনহু এর কুনিয়াত) তোমার প্রতি আল্লাহ্ রহম করুন । তোমার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ তোমাকে ইষ্যত দিক, তিনি বললেন ঃ উম্মুল আলা তুমি কি করে জানলে যে, আল্লাহ্ তাকে ইয্যত দিয়েছেন , আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্ ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক ! আল্লাহ্ কাকে ইয্যত দিবেন ? তিনি বললেন ৪ নিঃসন্দহে ওসমান ইন্তেকাল করেছে , আল্লাহ্র কসম! আমিও আল্লাহ্র নিকট তার জন্য কল্যাণ কামনা করছি , কিন্তু আল্লাহ্র কসম ! আমি নিজেও জানিনা যে কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে ? অথচ আমি আল্লাহ্র রাসূল । উম্মুল আলা (রাযিয়াল্লাহু আনহা) বলেন ঃ আল্লাহ্র কসম! এর পর আমি আর কারো ব্যাপারে বলি নাই যে সে পাপ মুক্ত” । (বোখারী)”* নোটঃ (১)নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে সমস্ত সাহাবাগণের নাম নিয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদেরকে জারনাতী বলা জায়েয আছে। (২) নিজের ব্যাপারে নবী(সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম) যে কথা বলেছেন , তা হল আল্লাহ্র বড়ত্ব , গৌরব , অ-মুখাপেক্ষিতা ও ক্ষমতার প্রতি লক্ষ্য রেখে বলেছেন , যার বাহ্যিকতা অন্য হাদীসে এভাবে এসেছে যে, কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। জিজ্ঞেস করা হল হে আল্লাহ্র রাসূল ! আপনিও কি নন ? তিনি বললেন £ হাঁ আমিও ৷ তবে হাঁ আমার প্রভূ স্বীয় রহমত দ্বারা আমাকে ঢেকে রাখবেন ৷ (মুসলিম) (৩) উল্লেখ্য উসমান বিন মাজউন (রাযিয়াল্লাহু আনহু) দুই বার হাবশায় হিযরতের সুযোগ লাভ করেছিলেন। এর পর তৃতীয় বার মদীনায় হিযরতের সুযোগ লাভ করেছিলেন। তার মৃত্যুর পর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন বার তার কপালে চুমু দিয়ে বলছিলেন, যে তুমি পৃথিবী থেকে এমন ভাবে বিদায় নিয়েছ যে তোমর আচল পৃথিবীর সাথে বিন্দু পরিমাণেও একা কার হয়ে যায় নাই । এর পরও তার ব্যাপারে এক মহিলা তাকে জার্বাতী বলে আখ্যায়িত করলে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)তাকে বাধা দিলেন। ১৮৪ - কিতাবুল জানাযেয, বাবুদ্দুখুল আলাল মায়্যিত বা’দাল মাউত ইযা আদরাজা ফি আকফানিহি ৷ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।