হয়ে ভিন্ন ভিন্ন স্থানে হয় তাহলে প্রাপ্ুক্ত, পৃষ্ঠা নং- এভাবে লিখতে হবে । * একই লেখকের একাধিক গ্রন্থের উদ্ধৃতি দেয়া হলে প্রতিটি গ্রন্থের প্রথমবার উল্লেখের সময় লেখকের নাম, গ্রন্থের নামসহ ইতোপূর্বে উল্লেখিত নিয়মে লিখতে হবে । দ্বিতীয় বার উদ্ধৃতি দিলে লেখকের নাম ও গ্রন্থের নাম, পৃষ্ঠা নং- উল্লেখ করতে হবে । আর যদি পরপর উদ্ধৃতি দেয়া হয় তাহলে প্রাগুক্ত, পৃষ্ঠা নং উল্লেখ করাই যথেষ্ঠ । * অনুবাদ গ্রন্থের ক্ষেত্রে মূল লেখকের নাম, অনুবাদকের নাম, গ্রন্থের নাম এবং পূর্বে উল্লেখিত নিয়মানুযায়ী লিখতে হবে । * গ্রন্থের নামটি সব সময় ইটালিক বোন্ড করে টাইপ করতে হবে । * গবেষণা জার্নাল,পত্রিকার উদ্ধৃতি গবেষণা কর্মে ব্যবহার করলে নিম্নোক্ত ভাবে তথ্য নির্দেশ প্রদান করতে হবে: * গবেষণা জার্নালেব প্রবন্ধ হলে যেমন- ড. মোঃ মঈনুল হক, “আল-কুরআনের কতিপয় আয়াতের তাফসীর এবং বর্তমান বৈজ্ঞানিক বাস্তবতা-একটি পর্যালোচনা” দি ইসলামিক ইউনিভাসিটি স্টাডিজ, পার্ট-এ, ভলিউম-৯, সংখ্যা-২, জুন/২০০১ইং, পৃষ্ঠা নং-১৭। এভাবে উল্লেখ করতে হবে। * পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের ক্ষেত্রে যেমন- মোঃ আজিজুর রহমান,“বিশ্বায়নের ভার পৃথিবী সইতে পারছে না”, ঢোকা: দৈনিক ইনকিলাব, ১২ সেপ্টেম্বর/২০০৪ইং), পৃষ্ঠা নং-৯। * প্রকাশিত গবেষণা কর্ম (এম.ফিল/পিএইচ-ডি) থেকে উদ্ধৃতি দিলে শিরোনাম লেখার সময় একটি কমা ব্যবহার করতে হবে । যেমন- মোঃ আব্দুল বারিক, “আল-কুরআনের বৈজ্ঞানিক সূত্র- একটি পর্যালোচনা", এম.ফিল গবেষণা কর্ম, ২০০৪ইং পৃষ্ঠা নং-১৭৮। গবেষণায় ব্যবহৃত শব্দ সংক্ষেপ: গবেষণার গবেষককে কতিপয় স্বীকৃত নিয়ম, কানুন অনুসরণ করে গবেষণা কার্য পরিচাকলনা করতে হয় । তবে একট কথা মনে রাখতে হবে সব নিয়মই স্বত:সিদ্ধ, সার্বজনীন বা সর্বজনীন নয়, সে ক্ষেত্রে গবেষককে তার গবেষণা কর্মের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন নিয়মকে একই ভাবে ব্যবহার করতে হবে । একেক পৃষ্ঠায় একেক রকম বা ভিন্ন ভিন্ন অধ্যায় গিয়ে নিয়মের পরিবর্তন করা যাবে না। এটা গবেষণা নিয়মের পরিপন্থি । এভাবে শব্দ সংক্ষেপের কিছু নিয়ম রয়েছে যা অনুসরনীয়, তবে গবেষক ইচ্ছা করলে এবং অধিক যুক্তি যুক্ত মনে হলে নিজস্ব কোন পদ্ধতি আবিষ্কার এবং তা ব্যবহার করতে পারবেন । সে ক্ষেত্রে শুরুতে তা বলে দেয়া প্রয়োজন । গবেষণা কর্মের একটি শব্দ সংক্ষেপের নমুনা নিম্নে তুলে ধরা হলো: আ.- আলাইহিস্ সালাম। রা.- রাদিয়াল্লাহু আনহুর.- রাহিমাহুল্লাহ / রাহমাতুল্লাহি আলাইহি । হি.- আল হিজ্রী সাল। খৃ.- খৃষ্টাব্দ / সবষ্টাব্দইং- ইসায়ী সাল / ইংরেজী সাল ( তবে ইংরেজী সাল বলতে কোন সাল নেই )। ব.- বঙ্গাব্দ। খু.পু.- খৃষ্ট পূর্ব ৷ জ.- জন্ম । মৃ.- মৃত । ড.- ডক্টর । দ্র.- দ্রষ্টব্য । প্রা. প্রাইভেট । লি.- লিমিটেড । মাও.মাওলানা ।কোং- কোম্পানী | চৌ.- চৌধুরী। অনু.- অনুবাদ | অন:- অনুদিতদ | সং- সংস্করণ | খ.- খন্ড । পৃ.- পৃষ্ঠা ৷ তা-বি.- তারিখ বিহীন ।এম.- মুহাম্মাদ | এ./আঃ- আব্দুল । পূর্বোক্ত- যা পূর্বে বলা হয়েছে। প্রাগুক্ত- যা পূর্বে বলা হয়েছে । তদেব-যা পূর্বে বলা হয়েছে। বুখারী- আবু আব্িল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাঈ আল-বুখারী ইবনু মাজাহ- আবু আবিল্লাহ মুহাম্মাদ ইবনু ইয়াধিদ ইবনু মাজাহ আল কাযভী | ই.ফা.বা.- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ | বা.এ.- বাংলা একাডেমী | ঢা.বি.- ঢাকা বিশ্ববিদ্যালয় । রাবি.রাজশাহী বিশ্ববিদ্যালয় । চবি. ইবি. ইত্যাদি । ই.ব্যা.- ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: । ৩:০৯] £ অনুশীলনী + "আলকুরআনের আলোকে আধুনিক আরবী ভাষা শিক্ষা” কোর্সটির মাধ্যমে আলকুরআনের অর্থ ও আরবী ভাষা শিক্ষা কি সম্ভব? আরবী ভাষায় আপনার মতামত ব্যক্ত করুন। ২৫২
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।