। 99080: 09 হা) আল-কুরআনের প্রতিটি মৌলিক শব্দ দ্বারা এক একটি গবেষণামূলক বই লেখা যাবে । আপনি একটি শব্দ বেছে নিন। শব্দটি যে যে আয়াতে আছে সে সকল আয়াতগুলেকে একত্রিত করে এক স্থানে তালিকা আকারে সাজাতে হবে । এ ক্ষেত্রে বর্তমানে আল-কুরআনের শব্দের উপর অনেক আরবী ও বাংলা অভিধান পাওয়া যায়, যে গুলো থেকে সহায়তা নেয়া যেতে পারে । তারপর আয়াত গুলোর অর্থ জেনে নিতে হবে । উক্ত অর্থ উপর গবেষণা করে সে আলোকে একটি সুন্দর পরিকল্পনা দাড় করাতে হবে । আয়াত গুলোর আলোকে কি কি শিরোনামের উপর বইটি লেখা হবে তা পরিকল্পনা মাফিক সূচী পত্র আকারে সাজিয়ে ফেলতে হবে । প্রতিটি শিরোনামই এক বা একাধিক আয়াতের আলোকে হতে হবে | এভাবে সাজায়ে লিখলে বহু বইলেখা যাবে | এর সাথে বিষয়ভেদে বহু বই এর সহায়তা নেওয়া যেতে পারে । তবে সেগুলোর তথ্য নির্দেশিকা প্রদান করতে হবে। প্রতিটি কাজের সম্পাদনা করার কিছু নিয়ম রয়েছে । গবেষনা মূলক প্রবন্দ ও বই লেখার বিশেষ নিয়মাবলী রয়েছে। নিয়ে এ মর্মে সংক্ষিপ্ত তথ্য প্রদান করা হলো । তথ্য নির্দেশিকা : গবেষণায় তথ্য নির্দেশিকার গুরুত্ব অপরিসীম । বাংলা, আরবী ও ইংরেজী যে কোন ভাষায়ই গবেষণা কর্ম সম্পাদন করা হোক না কেন সঠিক পদ্ধতিতে তথ্য নির্দ্যেশ প্রদান অপবিহার্ষ। তথ্য নির্দেশ লেখার প্রচলিত নিয়ম অনুসরন না করা হলে গবেষণা কর্মটি অসম্পূর্ণ হবে। তাই তথ্য নির্দেশিকা প্রদানের প্রচলিত রীতির অনুসরনের মাধ্যমে গবেষণা কর্মে তথ্য নির্দেশ প্রদান করা আব্যশ্যক। নিয়ে গবেষণা কর্মের তথ্য নির্দেশ প্রদানের প্রচলিত রীতির কতিপয় নমুনা পেশ করা হলো : আল-কুরআন: গবেষণা কর্মে পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ অতি উত্তম । ১.আল-কুরআন:২(আল বাকারা):২০৫। ২.অথবা, আল-কুরআন-২:২০৬। ৩.অথবা, সুরা আল বাব্বারা- ১৮৫ । প্রথমটিই সর্বোত্তম । হাদীস: হাদীসের উদ্ধৃতি গবেষণায় উল্লেখ করলে নিম্োক্ত ভাবে তথ্য নির্দেশ প্রদান করতে হবে। ১. মুহাম্মাদ ইসমাঈল আল-বুখারী, আল-জামে আস-সহীহ, ২য় খন্ড (বৈরুত : দারুল ফিকার, প্রথম সংস্করন (১৯৮৫ইং), কিতাবুল অহী, হাদীস নং-২। ২. অথবা, হাদীসের নম্বর উল্লেখ করতে না পারলে পৃষ্ঠা নং উল্লেখ করতে হবে। ৩. একই হাদীস গ্রন্থ থেকে একাধিক হাদীস পরপর উল্লেখ করলে প্রাগুক্ত, হাদীস নং-/ পৃষ্ঠা নং- উল্লেখ করতে হবে। আর যদি ভিন্ন ভিন্ন স্থানে হাদীস উল্লেখ করা হয় সে ক্ষেত্রে লেখকের নাম, প্রাগুক্ত, হাদীস নং-/ পৃষ্ঠা নং- লিখতে হবে। ৪, শেষে হাদীসের মান উল্লেখ করা আবশ্যক। অন্যন্য গ্রন্থ কুরআন ও হাদীস ভিন্ন অন্য কোন গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলে নিম্নোক্ত ভাবে তথ্য নির্দেশ প্রদান করতে হবে: * লেখকের নাম, গ্রন্থের নাম, খন্ড প্রকাশনার স্থান, প্রকাশনা সংস্থার নাম, সংক্ষরণ, প্রকাশকাল), পৃষ্ঠা নং লিখতে হবে। যদি প্রকাশকাল না থাকে তাহলে তা.বি. লিখতে হবে। * একই গ্রন্থের একাধিক উদ্ধৃতি পরপর ব্যবহার করলে প্রাণ্ুক্ত, পৃষ্ঠা নং উল্লেখ করাই যথেষ্ঠ হবে । আর যদি পরপর না ২৫১
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।