Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

লোকদের নির্দেশ দেয় তারা যেন প্রথমে মৃতদেহগুলি কেটে টুকরো টুকরো করে এবং পরে আগুন জেলে এগুলো পুড়িয়ে ফেলে। হতভাগ্য বৌদ্ধরা সেদিন এ নৃশংস কাজ করতে বাধ্য হয়েছিলেন। ১৯৮০-এর ২৫ মার্চ। এদিন বিরাট সংখ্যক ভক্ত নোয়াপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের মেরামতি কাজ করছিলেন। তখন সেনাবাহিনী এসে সকলকে বুদ্ধ মূর্তির সামনে দীড় করিয়ে স্বয়ংক্রিয় বন্দুক দ্বারা গুলি করে। সবাই লুটিয়ে পড়েন। সেনারা ছোট বড় সব বুদ্ধ মুর্তিগুলোকে ঘৃণাভরে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে, ওখানে যারা অত্যাচার চালিয়েছে তারা সবাই বাঙালি মুসলমান। একজনও পাকিস্তানি ছিল না। প্রন্ন ওঠা স্বাভাবিক বাঙালি মুসলমান সেনারা কেন বাঙালি হিন্দু-বৌদ্ধদের এমন নৃশংস ভাবে খুন করল? উত্তর কঠিন নয়। তারা ইসলাম ভিত্তিক রাজনৈতিক সিদ্ধান্তের জন্যই এ অপকর্ম করেছে। এই লোমহর্ষক ঘটনা সম্বলিত আবেদন পত্রটি আমরা এখানকার অনেক হিন্দুদের দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছি। এদের মধ্যে কমিউনিষ্টও আছেন এবং দলিত-মুসলিম এঁক্যের প্রবক্তারাও আছেন। এরা অনেকে এ নৃশংস অত্যাচারের কথা বিশ্বাস করছেন না। অনেকে বলেছেন, “আমাদের প্রধান উদ্দেশ্য দিল্লীর ক্ষমতা দখল করা। এর জন্য মুসলিমদের ভোট চাই। তাই ওসব কথা এখন বলবেন না।' এরপর জিজ্ঞেস করলাম, “কিন্তু বাংলাদেশের হিন্দু-বৌদ্ধরা কেমন করে বেঁচে থাকবেন? “সেকথা ওদেরকে ভাবতে দিন।” দলিত-মুসলিম এঁক্যের একজন প্রবক্তা বললেন, “হিন্দু ধর্ম আবার একটা ধর্ম নাকিঃ এটা যত তাড়াতাড়ি ধবংস হয় ততই মঙ্গল।” আবার প্রশ্ন করি, “সত্য সত্যই যদি হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যায় তখন আপনাদের অবস্থান হবে কোথায় £ ভদ্রলোক বললেন, “সে ভাবনা আপনাকে ভাবতে হবে না। কয়েক বছর আগে হুগলী জেলার রিষড়ায় অনুষ্ঠিত একটি বৌদ্ধ সভায় বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে ওখানে গিয়ে দেখলাম পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বৌদ্ধ গুরুদের প্রায় সকলেই উপস্থিত। আমার বক্তব্যের বিষয় ছিল “ড. আশ্ষেদকরের দৃষ্টিতে বুদ্ধদেবের অহিংসা"। বক্তব্যের মধ্যে বিভিন্ন তথ্যের মধ্যে আমি ভারতে বৌদ্ধধর্মের অবলুপ্তি সম্পর্কে ড. আম্বেদকরের এই উক্তিটি উল্লেখ করেছিলাম __ ইসলামের জন্ম হয়েছে “বুত' বা “বুদ্ধের” শত্রু হিসেবে। “বুত” একটি আরবী শব্দ এবং এর অর্থ 'পুতুল,।.... শুধু ভারতেই নয়, পৃথিবীর যেখানে যেখানে ইসলাম গেছে সেখানে সেখানেই তারা বৌদ্ধধর্ম ধবংস করেছে ।”* ধর্মগুরুরা কিন্তু কেউ তাঁদের বক্তব্যে * "15121 ০8106 00 85 11) 21)9179 01 006 130107.1116 ৬/01] 43107 23 €৬7509০9৫ 10705 19 21) /১181010 ৮/010 210 1768175 21) 1001. ...]1512]া) 095009%6 1301001151) 101 0101 11) 11419 001 ৮/11612৬0] 11 ৮5100.” _ 107 /10099011-16717/72525 ০৮৮5." সহায়ক গ্রন্থ-১, ৩/২২৯-৩০। কেন উদ্বাস্তু হতে হল 2 ৯৭

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।