Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ও বুদ্ধিজীবীদের জঘন্য ভাষায় আক্রমণ করে লিফলেট, স্টিকার এবং তাদের মানসিক উন্মাদনার ফসল “কিশোর কন্ঠ” নামক একটি মুক্তিযুদ্ধ বিরোধী পুস্তিকা প্রচার করে। এখানে তাদের স্কুল প্রতিনিধি আছে। ... প্রায়ই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ৭৫ ভাগ থাকে তালিবানি প্রশ্ন ।.... প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা প্রবল উস্কানিমূলক, দেশদ্রোহী বক্তব্য রাখে। এই নব্য রাজাকার, ধর্মান্ধ, শাস্ত্র উম্মাদ যুবকদের দৌরাত্য্যে স্কুল কর্তৃপক্ষ অসহায়” ব্যক্তি লাদেন আজ মৃত। কিন্তু লাদেনের “থিম' (জেহাদ তত্ত্‌) ঘুরপাক খাচ্ছে কোলকাতা সহ বিশ্বের সর্বত্র। কয়েক বছর আগে এখানকার এক প্রথম শ্রেণির ইমাম টিভিতে প্রকাশ্যে হিন্দু প্রশাসনকে আলতোভাবে হুমকি দিয়ে বলেছেন, আপনারা আমাদের উপর ইনজাস্টিস্‌ করছেন। এটা বন্ধ করুন। তা না হলে আমরা জেহাদ করব। জেহাদ আমাদের ধর্মের অঙ্গ। কেউ আটকাতে পারবেন না। ইমাম সাহেবের পাশেই বসেছিলেন 'ধর্ম আফিম” তত্তের প্রবল সমর্থক অঙ্ইি চর্মসার প্রাক্তন নকশাল এবং হাল আমলের জ্যোতি বসুপন্থী এক নেতা। তিনি কিন্তু ইমাম সাহেবের বিন্দুমাত্র বিরোধিতা করেননি। ১৯৭৭-এর ২১ এপ্রিল জে. জিয়াউর রহমান (১৯৩৬-১৯৮১) প্রেসিডেন্ট হয়েই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা” শব্দটি বাদ দেন এবং “রাজাকার পুনর্বাসন প্রকল্প” চালু করেন। ২৪ মার্চ, ১৯৮২-তে হোসেন মহম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২২ ডিসেম্বর প্রকাশ্যে ঘোষণা করেন, ইসলাম ও কোরানের _ নীতিই হবে দেশের সাংবিধানিক ভিত্তি। ১৯৮৩-এর ১১ ডিসেম্বরে তিনি রাষ্ট্রপতির পদ দখল করেন। তিনি ঘোষণা করেন, বুলেট দ্বারা গঠিত সরকার এবং ব্যালট দ্বারা গঠিত সরকার, দুটোই বৈধ। ১৯৮৮-এর ৭ জুন এরশাদ সরকার ইসলামকে বাংলাদেশের “রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে বিরাট সংখ্যক মুসলমান হিন্দুদের বলতে শুরু করে “কুত্তার বাচ্চা মালাউন, এখনই সব ইগ্ডয়ায় চইল্যা যা। ১৯৭৫-এর পরে জিয়াউর-এরশাদ গোষ্ঠী বাংলাদেশের বৌদ্ধদের উপর নৃশংস অত্যাচার চালায়। এর বিবরণ পাওয়া যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির এক মর্মম্পর্শী আবেদনে । ১৫.৮.১৯৮২-তে বিশ্ববাসীর উদ্দেশে প্রকাশিত একটি পুস্তিকায় বাংলাদেশ সেনাবাহিনীর নৃশংস অত্যাচারের যে বর্ণনা দেওয়া হয়েছে, আমরা তার কিছু অংশ এখানে উদ্ধৃত করছি £__ ১৯৭৯-এর ২৩ এপ্রিল খুব ভোরে বাংলাদেশ সেনাবাহিনী কানুনগো পাড়ায় এসে গ্রামের সব মহিলা, পুরুষ এবং শিশুদের ডেকে একত্রিত করে। এদের মধ্য থেকে প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক মি. সিন্ধুকুমার চাকমা (৪০), কৃষক মি. অনাবিল চাকমা (২৫), তার ভাই মি. মোহন চাকমা (১৯), মি. বকুল চাকমা (২০) এবং অষ্টম শ্রেণির ছাত্র মি. অরুণকাস্তি চাকমাকে লাইনে দীড় করিয়ে তাদের মা-বাবা, ভাই বোন, স্ত্রীও ছেলে মেয়েদের সামনে গুলি করে হত্যা করে। সেনা গ্রুপ প্রধান এই হত্যাকাণ্ড আনন্দের সংগে উপভোগ করে। তারপর মৃত ব্যক্তিদের পরিবারের কেন উদ্বাস্ত হতে হল [7 ৯৬

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।