Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

1100) 1080) 9017)6 217 081561)0090 11811) ৬৪17151160 2৮/৪%. [09 ! [8156- 1004 15 ০৬০1 00101 10 ৬৪11151.” (সংগ্র- ২১, প-২০৯) ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার পরে আমরা আশ্রয় নিয়েছিলাম পেয়ারা বাগানের মধ্যে। এই পেয়ারা বাগান কেটে ফেলা হল। এ কথা আগেই বলেছি। আমাদের বেঁচে থাকার আর কোন পথ খোলা ছিল না। একমাত্র উপায় ভারতে চলে আসা। কিন্তু কি করে আসব? কোনপথে আসব? হঠাৎ শুনলাম শ্রীচিত্তরঞ্জন সুতার মহাশয়ের নির্দেশে কোলকাতা থেকে শ্রীবিপদ ভঞ্জন বিশ্বাস (শেখ মুজিবের দেওয়া ছদ্মনাম হামিদ") এবং শ্রীবীরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তাদের জীবনের ঝুঁকি নিয়ে কোলকাতা থেকে এই খবর দিতে এসেছেন যে, ভারতে চলে যাওয়া সম্ভব। বাটনাতলা গিয়ে আমি (লেখক) এই খবরটি পাই। এবং স্বরূপকাঠী থানার পুব দিকে আটঘর-কুড়িয়ানা এলাকায় এই খবর পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল। এই দায়িত্ব নিতে হয়েছিল আমাকে । আমার সৌভাগ্য যে, পাকা রাজাকারের বেশ ধারণ করে সে দায়িত্ব আমি পালন করতে পেরেছি। তবে যথেষ্ট ঝুঁকি নিতে হয়েছিল। কারণ, আমাকে যেতে হয়েছিল মিলিটারিদের সামনে দিয়ে । প্রথম জীবনে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা থাকায় এবং নামাজ পড়তে জানতাম বলে এ কাজ অনেকটা সহজ হয়েছিল৷ এরপর আমরা চলে এলাম ভারতে। তখন আমাদের অনেকের জমি-জমা মুসলমানরা দখল করে নেয়। তার আগেও নিয়েছে শত্র-সম্পত্তি আইনের দোহাই দিয়ে। আওয়ামী লীগ এর সবই জানত। তাই তাদের প্রবাসী সরকার কোলকাতা বসে সগর্বে ঘোষণা করেছিল, আমাদের সরকার সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ | হিন্দু ভারত আমাদের শ্রেষ্ঠ বন্ধু। বাংলাদেশে শক্র সম্পত্তি আইন থাকবে না। বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা স্বদেশে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হারানো সম্পদ ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। আমাদের মধ্যে অনেকেই ফিরে গেলেন। কিন্তু সম্পত্তির কাণাকড়িও ফেরত পাননি। মৌলবাদীদের বিচারে শত্র-সম্পত্তি আইনটি কোরান সমর্থিত। ২০০১-এ জোট সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া) দেশের সব জেলা প্রশাসকদের ডেকে এক সেমিনারে অর্পিত সম্পত্তি আইনের ব্যাপারে লিজ কার্যক্রম অব্যাহত রাখার মতামত চেয়ে হাত তুলতে বলেন। যেসব ডি.সি. (ডেপুটি কমিশনার) হাত তোলেননি, প্রধানমন্ত্রী স্বয়ং তাদের হাত তুলতে বাধ্য করান। (দৈনিক স্টেটসম্যান, ১৮.১,০৫, প-৪) বিশ্বত্রাস বিন লাদেন জীবিত থাকতেই বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সর্বত্র তার লোক ঢুকে পড়েছে। স্কুলে স্কুলে তাদের কর্মকাণ্ডের কথা ওখানকার সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বহু দিন ধরে । একটি উদাহরণ দিচ্ছি। ঢাকা থেকে প্রকাশিত ৮.১০.'৯৯ তারিখের “প্রথম আলো" নামের দৈনিক পত্রিকায় মৌলভী বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের একটি ছাত্র লিখেছে __ ূ “প্রতিদিন ক্যাডাররা আসে। সরকার, মহান মুক্তিযুদ্ধ, আর বিবেকবান সংবাদপত্র কেন উদ্বাস্তব হতে হল [2 ৯৫

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।