তারা সামনের দিকে এগিয়ে যেতে চান। কিন্তু বড্ড অসহায় তারা। এ পর্যস্ত শেখ হাসিনার মধ্যে আশার আলো দেখতেন। কিন্তু শেখ হাসিনার অনৈতিক ইসলাম প্রীতি দেখে তারা হতাশ। মাঝে মাঝেই বাংলাদেশের পরধর্মসহিষ্ণ এবং প্রগতিশীল বুদ্ধিজীবীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে মোল্লারা। দাউদ হায়দার এবং তসলিমা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন অনেক আগেই। আবদুল গাফফার চৌধুরী স্বেচ্ছা নির্বাসন নিয়ে লণ্ডনে আছেন। মাসুদা ভাট্িও থাকেন লগুনে। ১৯৭১-র জুন-জুলাই মাস। বাংলাদেশের অনেক এলাকায় জমিতে ইরি ধানের চাষ হচ্ছিল। অনেক হিন্দু প্রাণ বাচাবার জন্য সকাল ৮-টার মধ্যে যার যা” জুটত তা, মুখে দিয়ে ধানের খেতে গিয়ে শুয়ে থাকতেন। কিন্তু আল-বদর, আল শামস ও তুলে আনত লুকিয়ে থাকা হিন্দুদের । এই বর্বরোচিত কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য অনেক মোল্লা, মৌলবী এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক পুরস্কৃত হয়েছে। বর্তমান পিরোজপুর জিলার অধীন স্বরূপকাঠী থানার হিন্দু এলাকার প্রধান অর্থকরী ফসল ছিল আখ, পেয়ারা, নারকেল ও সুপারী। জুনের প্রথমে আমাদের ঘর-বাড়ী পুড়িয়ে দেয়। আমরা, পেয়ারা বাগানে গিয়ে ঝুপড়ি বেঁধে আশ্রয় নিয়েছিলাম। জুন মাসের শেষের দিকে হিন্দু এলাকার সব আখ ও পেয়ারা গাছ কেটে ফেলা হয়। তবে নারকেল ও সুপারী গাছ তেমন একটা কাটেনি। কিন্তু সব ফল পেড়ে নিয়েছিল। সেদিন দু'চারজন মুসলমান এই অমানবিক কাজে বাধা দিয়েছিল। কিন্তু পূর্বোক্ত শর্ষিণার পীর সাহেবের মনোনীত মোল্লারা কোরান এবং হাদিস খুলে সবাইকে দেখিয়ে দিয়েছিল যে, কাফের বিতাড়নের এই পথ কোরান-হাদিস সমর্থিত পথ। আমরা সেদিন ও সব কথা বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম পাকিস্তান সামরিক বাহিনী ভণ্ড মোল্লাদের সঙ্গে আতাত করে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে। কিন্তু পরে কোরান এবং হাদিস পড়ে দেখলাম সত্যি সত্যিই এ পথের কথা কোরান এবং হাদিসে আছে। মদিনা থেকে বনী নবীর গোত্রের (ইহুদি) লোকদের বিতাড়িত করার জন্য তাদের এলাকার অধিকাংশ খেজুর গাছ কেটে ফেলা হয়েছিল নবী মোহাম্মদের নির্দেশে; যদিও আরবের নিয়ম অনুসারে খেজুর গাছ কাটা পাপের কাজ বলে গণ্য করা হত। নবী যে খেজুর গাছ কাটার নির্দেশ দিয়েছেন তার প্রমাণ পাওয়া যায় “সহী মুসলিম শরীফে'-র (৩য় খণ্ড) ৪৩২৪-৪৩২৬ নং বিধান সমূহে। গাছ কাটার পর নবীজীর সমালোচনা শুরু হয়। তখন খোদা কোরানের ৫৯/৫ নং বিধান অবতীর্ণ করলেন বলে দাবি করেছেন নবীজী। এই বিধানে বলা হল __ “তোমরা খেজুরের যে গাছ কাটিয়াছ কিংবা যেগুলিকে উহাদের শিকড়ের ওপর দীড়াইয়া থাকিতে দিলে, এই সব আল্লাহ"রই অনুমতিত্রমে ছিল *** ” এসব বিধান সমূহ যখন পড়ছি, তখন ভাবছি, কেউ এসে বলুক, “তুমি ভুল দেখছ, পবিত্র হাদিসে একথা লেখা নেই।" এ ব্যাপারে আমরা বাংলা ভাষা-ভাবী কেন উদ্বাস্ত হতে হল [2 ৯২
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।