Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সাফ জানিয়ে দেন, অবিলম্বে সমস্ত পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি দিতে হবে।” বাদশাহ আরও বলেন -_-“সৌদি আরব আর পাকিস্তান একই কথা। পাকিস্তান আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু।” সে.গ্র.-০৩; পৃ-১৬০) কার্যত শেখ সাহেব তখনই আত্মসর্মপণ করেছিলেন ইসলামের কাছে। তিনি আলজিয়ার্স থেকে ফিরে আসার (১০.০৯.,৭৩) পরপরই সিদ্ধান্ত নেন যে, পাক যুদ্ধবন্দীদের ছেড়ে দেবেন। এবং অনেক তিক্ত পরিস্থিতির মধ্যে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান মিলে সিন্ধান্ত দেয় যে, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করা হবে না। শুধু তাই নয়, সৌদি আরবের মন জয় করার জন্য বঙ্গবন্ধুকে বলতে হ'য়েছিল __ “আরবরা আমাদের স্বীকৃতি দিক বা না দিক, তারা আমাদের ভাই।” (স.গ্র-০৩/১৬৩) এখানে আমরা মহানবীর অমৃত (1) বাণীর সুর শুনতে পাচ্ছি যেখানে বলা হয়েছে “এক মুসলমান আর এক মুসলমানের ভাই।” এর জন্যই ১৯৭৩-এর ৩০ নভেম্বর বঙ্গবন্ধুর সরকার দালাল আইনে অভিযুক্ত ও আটক ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ফলে দীর্ঘ দু'বছর ধরে খাইয়ে দাইয়ে ৯৩ হাজার পাক সেনাকে ছেড়ে দিতে বাধ্য হলেন ভারত সরকার। সৌদি আরবের চাপে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি বোঝাপড়া হয়। এর ফল স্বরূপ ১৯৭৪-এর ২২ ফেব্রুয়ারী পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবং বঙ্গবন্ধু পরের দু'দিনে লাহোরে অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলনে যোগদান করেন। ওখান থেকে ফিরে আসার পূর্ব মুহূর্তে তিনি জুলফিকার অলী ভূট্টোকে (১৯২৮- ১৯৭৯) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এদিকে বাংলাদেশে শুরু হয়েছিল চরম অর্থনৈতিক সঙ্কট ও খাদ্যাভাব। এর মধ্যেই মি. ভুট্টো ১০৭ জন সঙ্গী নিয়ে ২৭ জুন বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসেন। তাকে রাজকীয় সন্বর্ধনা জানান শেখ সাহেব। এই ভুট্টোই ১৯৭০-এ ইয়াহিয়াকে বলেছিলেন, “পূর্ব পাকিস্তান কোন সমস্যাই নয়। বিশ হাজারের মত লোককে মারতে হবে এবং তাহলে সব ঠিক হয়ে যাবে ।” সে. গ্র.০৩/৫৫) ১৯৭৫-এর ১৫ আগষ্ট আস্তর্জাতিক সান্ত্রাজ্যবাদী ও মৌলবাদী চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করে। এরা খোন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতায় বসায়। সঙ্গে সঙ্গে পাকিস্তান মোশতাক সরকারকে স্বীকৃতি দেয়। প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ বলে বহুল প্রচারিত চীনও চরম সাম্প্রদায়িক এবং খুনী মোশতাক সরকারকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয়। এবারে সৌদি আরবও স্বীকৃতি দিল ংলাদেশকে। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আওয়ামী লীগের ৪ জন প্রবীণ ও বিশিষ্ট নেতা যথা সৈয়দ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন আহমদ ও এ. এইচ. এম. কামরুজ্জামানকে হত্যা করা হয়! ফলে ভীত সন্ত্রস্ত হিন্দু-বৌদ্ধরা দলে দলে ভারতে পাড়ি দেন। আগের মতোই স্বাধীন বাংলাদেশে আজও €২০১০-১২) দফায় দফায় নারী ধর্ষণ হচ্ছে। ওখান থেকে হিন্দুদের এখানে চলে আসার এটি অন্যতম প্রধান কারণ । বিগত এক হাজার বছরের মধ্যে এই উপমহাদেশে মুসলমান কর্তৃক যতবার হিন্দু কেন উদ্বাত্তব হতে হল [2 ৯০

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।