Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

হিন্দু বিতাড়নের পরিকল্পনা রূপায়িত করেছিলেন তা" ভূলে যাননি। এ চুক্তি অনুসারে ভারত থেকে যে সকল শরণার্থী ফিরে গিয়েছিলেন তাদেরকে তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়ার শর্ত ছিল। কিন্তু পূর্ব পাকিস্তান সরকার তৎকালীন চিফ সেক্রেটারী মি. আজিজ আহমেদের মাধ্যমে একটি অতি গোপন সার্কুলার জারি করে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দেয় যে, ভারত থেকে প্রত্যাগত হিন্দু শরণার্থীদের যেন কিছুই ফেরত না দেওয়া হয়। (৮) বাংলাদেশের নবগঠিত সেনাবাহিনী তাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী স্লোগানকে পুঁজি করে ক্ষমতা দখলের চেষ্টা করবে। দরখাত্তকারীরা উপরোক্ত সমস্যাবলীর সুষ্ঠ এবং কার্যকরী প্রতিষেধক গ্রহণ করার পরেই অর্থাৎ একটি যুক্তিসংগত ও ফলপ্রসূ চুক্তি স্বাক্ষরের পরেই কেবল শরণারহীদের পূর্ববঙ্গে ফেরত পাঠানো যেতে পারে বলে যুক্তি দেন। তার আগে যেন তাঁদেরকে ফেরত পাঠানো না হয়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদের সিংহভাগ এই দরখাস্তের কথা জানতেন না। তারা ১৯৭১-এর ১৬ ডিসেম্বরের পর থেকেই মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। তাছাড়া ভারত সরকার এর আগেই গোপনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, *৭১-এর ২৫ মার্চের পরে পূর্ববঙ্গ থেকে ভারতে আসা শরণার্থীদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। পার্লামেন্টকে না জানিয়ে এবং নাগরিকত্ব আইনের রদবদল না ঘটিয়েই এই সিদ্ধাস্ত নেওয়া হয়েছিল এবং এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের পক্ষ থেকে বিদঘুটে সার্কুলার জারী করা হয়েছিল পেরিশিক্ট-৯,' এবং “১১” দেখুন)। তাই শরণার্থীরা চলে গেলেন বাংলাদেশে । বিভিন্ন কারণে, বিশেষত বাংলাদেশের জাতীয় গণমুক্তি দলের প্রাণপুরুষ শ্রীচিত্তরঞ্জন সুতার মহাশয়ের প্রচেষ্টায় স্বাধীন বাংলাদেশের নতুন সরকার ওখানকার সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ বলে গ্রহণ করেছিলেন। কিন্তু মুসলিম মৌলবাদের চাপে বাস্তব ক্ষেত্রে এই চারটি আদর্শের কোন প্রতিফলন ঘটেনি। শেখ সাহেবের ইচ্ছা অনুসারে দেশের প্রথম সংবিধানে একটি ধারায় বলা হয়েছিল যে, “বাংলাদেশে ধর্ম ভিত্তিক কোন রাজনৈতিক দল হইতে পারিবে না”। তিনি আরও ঘোষণা করেছিলেন, “বাংলাদেশের মাটিতেই পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিচার হইবে; বিচার হইবে পাক-বাহিনীর দোসর মানব সভ্যতার কলঙ্ক রাজাকার, আলবদর, আল-শাম্স বাহিনীর ।” সঙ্গে সঙ্গে এর তীব্র বিরোধিতা শুরু হয়ে যায়। যাঁরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে ছিলেন মাওলানা ভাসানী, ড. আলীম-আল-রাজী, অধ্যাপক আবুল ফজল এবং সাপ্তাহিক হলিডে পত্রিকাগোষ্ঠী। শেখ সাহেবের জামাতা অধুনা প্রয়াত জনাব এম.এ. ওয়াজেদ মিয়া (শেখ হাসিনার স্বামী) তীর স্মৃতি কথায় লিখেছেন, “১৯৭৩-এর সেপ্টেম্বর মাসে কেন উদ্বাস্ত হতে হল 02৮৯

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।