Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ভূমিকা ১৯৪৭ সালের ভারত বিভাগ, তার সঙ্গে বাংলা ও পাঞ্জাব বিভাগ, প্রায় একই সময়ে কাশ্মীর যুদ্ধ অগণিত মানুষের জীবনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। যুক্ত বাংলা বিভক্ত হবার ফলে “বন্যার জলম্রোতে”র মত লক্ষ লক্ষ হিন্দু পূর্ব পাকিস্তান থেকে ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। অবশ্য বাংলা বিভক্ত হবার পূর্বেই ১৯৪৬ সালে নোয়াখালিতে দাঙ্গার সূচনা থেকেই হিন্দুরা নিরাপদ আশ্রয়ের আশায় অন্যত্র চলে যান। সংখ্যায় অল্প হলেও একই কারণে বৌদ্ধরাও চলে আসেন; চলে আসেন কিছু সংখ্যক আদিবাসী। :*৪৭-এর পরে ভারতে যাঁরা আশ্রয় গ্রহণ করেন তারা “উদ্বাস্ত' নামেই পরিচিত হন। ১৯৫০ সালে নেহেরু-লিয়াকত চুক্তি সাময়িকভাবে উদ্বাস্ত আগমন কিছুটা স্তিমিত করে; তবে কখনও তা” বন্ধ হয়নি। অবশ্য এই চুক্তির শর্তসমূহ ভারতে যথার্থভাবে কার্যকর হওয়ায় ভারত থেকে সংখ্যালঘু মুসলমানদের পাকিস্তানে গিয়ে আশ্রয় গ্রহণ বন্ধ হয়। পূর্ব পাকিস্তান সরকার এ চুক্তির শর্তাবলী সঠিকভাবে কার্যকর না করায় এবং অন্যান্য অনেকগুলো বৈষম্যমূলক আইন পাশ করায় ওখানকার সংখ্যালঘুরা কখনই তাদের মাতৃভূমিতে নিরাপত্তা বোধ করেননি। এর জন্যই তারা অবিরাম ভারতে চলে আসেন। কিন্তু ১৯৫০-এর পরে ভারতের সংখ্যালঘুরা পাকিস্তানে আশ্রয় গ্রহণ করার জন্য তাদের ভিটে মাটি ত্যাগ করেননি। দু'টো পর্যায়ে পাকিস্তান থেকে ভারতে সংখ্যালঘুদের আগমন ঘটে। ১৯৪৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যস্ত প্রথম পর্যায়, আর ১৯৭১ থেকে আজ পর্যস্ত আর একটি পর্যায়। দ্বিতীয় পর্যায়ে সংখ্যালঘুদের সংগে সংখ্যাগুরু সম্প্রদায়ও ভারতে এসে আশ্রয় নিতে শুরু করেন। ১৯৭১-এ এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেন। এঁদের শতকরা ৯৫ জনই হিন্দু, বৌদ্ধ, স্রীষ্টান ও আদিবাসী। একাত্তরের মুক্তিযুদ্ধের সাফল্যের পরে বাহাত্তরে এঁরা প্রায় সবাই বাংলাদেশে ফিরে যান। কিন্তু পরিবর্তিত অবস্থায়ও ওখানে নানা প্রকার বৈষম্যের শিকার হয়ে আবার তারা চলে আসতে থাকেন ভারতে। ওখানে পাকিস্তান আমলের শব্রসম্পত্তি আইনটি “অর্পিত সম্পত্তি, আইনের রূপ পেল। ১৯৭৫-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর ওখানকার গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কাঠামোটি ভেঙ্গে পড়ে এবং সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির প্রভাব বৃদ্ধি পায়। ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার ইসলামকে রাষ্ট্রধর্ম করার ফলে ধমীয় সংখ্যালঘুরা প্রকৃতপক্ষে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হলেন। ১৯৮৯-এ ভারতে বাবরী মসজিদ-রামজন্মভূমি বিতর্ক এবং ১৯৯২-এ এটিকে ভেঙ্গে ফেলার বিষয়কে কেন্দ্র করে ভারতে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার অনেক গুণ বেড়ে যায়। কেন উদ্বাস্ত্ব হতে হল 0৮

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।