Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কিংবা ট্রলোক্য মহারাজ বা ইলা মিত্রের কোনো আপনজন । বর্তমানে যে সব হিন্দু বাংলাদেশে আছে, তাদের হারানো সম্পত্তি ফিরে পেতে হলে তাকে প্রমাণ করতে হবে যে, সে বাংলাদেশের স্থায়ী নাগরিক। এই “স্থায়ী নাগরিক প্রমাণ করা' যে কত কঠিন কাজ তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেন না। যাক, আমরা আবার ফিরে আসি ১৯৭১-এর কথায়। বাংলাদেশ সরকারের আশ্বীসেই হোক বা অন্য কোন কারণেই হোক ভারত সরকার ১৯৭১-এ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে বসবাসরত বিপন্ন হিন্দুদের দুর্গতির কথা জেনেও তাদেরকে ংলাদেশে পাঠানোর সিন্ধান্ত নেন শেখ মুজিব মুক্তি পাবার আগেই। হিন্দু-বৌদ্ধ শরণার্থীরা তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবেই হোক আর মাতৃভূমির আকর্ষণেই হোক বাংলাদেশে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তখন কয়েকজন দূরদর্শী ব্যক্তি শরণাহীদের পক্ষ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে একটি দীর্ঘ চিঠি লিখে বিগত ১০ মাসে পূর্ববঙ্গে হিন্দুদের উপর দল নির্বিশেষে মুসলমানরা যে অমানবিক অত্যাচার চালায় তার বর্ণনা দেন। এ চিঠিতে তৎকালীন মাননীয়া প্রধানমন্ত্রীকে এই মর্মে অনুরোধ করা হয়, তিনি যেন এমন ব্যবস্থা গ্রহণ করেন যাতে ভবিষ্যতে বাংলাদেশে হিন্দুদের উপর এ ধরনের অত্যাচার না হতে পারে। চিঠিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, __ (১) বিগত ১০ মাসে বাংলাদেশের অভ্যত্তরে হিন্দুদের উপর, বিশেষত হিন্দু মহিলাদের উপর যারা পাশবিক অত্যাচার করেছে তার মধ্যে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের মুসলমানরাই ছিল। (২) হিন্দু যুবতী ও মহিলাদের ব্যাপক হারে অপহরণ ও ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে এবং বলপূর্বক বিয়ে করেছে মুসলমানরা । (৩) হিন্দু মঠ, মন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করা হয়েছে। কোথাও কোথাও এগুলিকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। (৪) প্রবাসী বাংলাদেশ সরকারের উচ্চপদে কোন সংখ্যালঘুকে নেওয়া হয়নি। ইয়ুথ ক্যাম্প এবং রিসেপ্সন ক্যাম্পগুলোর" ভারপ্রাপ্ত অফিসারগণ সকলেই ছিলেন মুসলমান। হিন্দু শরণার্থী ক্যাম্পসমূহে “বাংলাদেশ ভলান্টিয়ার কোর" নামে একটি সংস্থা কাজ করছিল। এই সংস্থার ভারপ্রাপ্ত কর্মচারীরা ছিলেন মুসলমান। (৫) মুক্তি-যুদ্ধের পূর্বে যে সকল মুসলিম যুবকদের পূর্ব পাকিস্তান রাইফেল বাহিনীতে, পুলিশ বাহিনীতে এবং আনসার ও মুজাহিদ বাহিনীতে চাকুরী দেওয়া হত, তাদেরকে সাম্প্রদায়িক ধ্যান ধারণার ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হত। এরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাভাবিক ভাবে এরাই নবগঠিত বাংলাদেশ সরকারের সেনা এবং পুলিশ প্রশাসন চালাবে। এরা নিশ্চিত ভাবে ধর্মনিরপেক্ষতাকে ঠাণ্ডা ঘরে বন্দী করে রাখবে। (৭) আজ যে সকল শরণার্থী বাংলাদেশে ফিরে যাবেন তারা ১৯৫০-এ নেহেরু- লিয়াকত চুক্তি স্বাক্ষরের পরেও পূর্ব-পাক সরকার কিভাবে পূর্ব-পাকিস্তান থেকে কেন উদ্বাস্তু হতে হল 0 ৮৮

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।