অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ড.গোবিন্দচন্দ্র দেবের সিলেটের বিয়ানি টাকা বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার বাড়িটিও শত্রু সম্পত্তির তালিকাভুক্ত। ড. গুহঠাকুরতাও নিহত হন পাক সেনাদের হাতে। দুই শহিদের বাড়িই এখন অবৈধ দখলে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু বাংলাদেশের বন্ধু হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মাননা তালিকায় থাকলেও নারায়ণগঞ্জের বারদী গ্রামে তাদের ৬৮৩ নম্বর সি এস দাগের ৫৩ শতাংশ জমি শক্র সম্পত্তির তালিকাভুক্ত হয়ে আছে। বলা হচ্ছে, সংসদের চলতি অধিবেশনেই শত্রু সম্পত্তি আইনের কালো অভিশাপ থেকে দেশ ও জাতি মুক্তি পাবে, পাশ হবে অর্পিত 'শক্র) সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধনী) আইন। কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ শ্রীস্টান এঁক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, যে বিলটি সংসদে উত্থাপন করা হচ্ছে সেটা ধমীয় সংখ্যালঘুদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অর্থাৎ তাই যদি হয়, একাত্তরে মুজিবনগরে অস্থায়ী বিপ্রবী সরকার শপথ গ্রহণ সময়ের ঘোষণা, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর পদক্ষেপ এবং স্বাধীন বাংলাদেশে সর্বোচ্চ আদালতে পাকিস্তানের সেই আইনটি কয়েকবার মৃত রায় দেওয়া সত্তেও সেই কালো অধ্যায় থেকে মুক্ত হচ্ছে না বাংলাদেশ। জেনারেল জিয়াউর রহমান সর্বোচ্চ হিংত্রতায় আইনটি বে-আইনিভাবে কবর থেকে টেনে তুলেছেন, এর পর থেকে আইনটির প্রয়োগ হয়েছে হুবহু পাকিস্তানি ধারায়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক্য পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল জব) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম বলেন, আসলে শত শত কোটি টাকার সম্পত্তি দখল করে নেওয়ার জন্যই সংখ্যালঘুদের শত্রু হিসেবে তালিকাভুক্ত করা হয়। যত বড় দেশপ্রেমিক কিংবা বিপ্লবী হোন না কেন তাদের একমাত্র অপরাধ তারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন।” বিলটি গত ২৯.১১.২০১১ তারিখে পাশ হয়ে গেছে। সরকারী হিসেব অনুসারে এ পর্যন্ত মুসলমানরা সংখ্যালঘুদের ৬ লক্ষ ৪৩ হাজার একর জমি কেড়ে নিয়েছে। এর মধ্যে ৫ লক্ষ ৪৩ হাজার একর হজম হয়ে গেছে। সরকারের হাতে আছে মাত্র ১ লক্ষ একর । (আ.বা.পত্রিকা, ১৫.১২.২০১১) কাগজে-কলমে এই ১ লক্ষ একর জমি সংখ্যালঘুদের ফেরত দেবার জন্য আইন পাশ করা হয়েছে। নতুন এই আইন অনুসারে একজন বাংলাদেশী মুসলমান (হোক না সে সাধু, মহাসাধু কিংবা চোর-ডাকাত, রাজাকার, যুদ্ধাপরাধী বা নারীধর্ষণকারী) পৃথিবীর যে কোনো দেশে যতদিনই বসবাস করুক না কেন, বাংলাদেশে তার পৈত্রিক বা নিজের অর্জিত সম্পত্তি অটুট থাকবে। কিন্তু যেসব হিন্দু-বৌদ্ধ-আদিবাসী তাদের মা-বোনন্ন্রীর ইজ্জত বীচিয়ে কেবলমাত্র বেঁচে থাকার তাগিদে ভারতে চলে এসেছে, চিরদিনের জন্য তাদের সম্পত্তি হারাতে হবে, হোক না সে বঙ্গবন্ধুর মুক্তি যুদ্ধের অন্যতম শ্রেন্ঠ সাথী চিত্তরঞ্জন সুতারের কোনো বংশধর। কেন উদ্বাস্তু হতে হল 0 ৮৭
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।