বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার জন্যে ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে প্রথম দাবি তুলেছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। একাত্তরের ২৯ মার্চ মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তাকে ও তার ছেলেকে পাকিস্তানি সেনারা ধরে ময়নামতি ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং দু'জনকেই গুলি করে হত্যা করে ।ব্রাহ্মাণবাড়িয়ার রামরাইলে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি শক্র সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। কুমিল্লা শহরে তার বাড়িটি জাল দলিল করে দখলের চেষ্টা করা হয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের জে এম সেন) টট্টগ্রামের রহমতগঞ্জের বাড়িটি শত্রু সম্পত্তি ঘোষণার পর দখল করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্বদ্যিলয়ের অধ্যাপক শামসুদ্দিন মোহাম্মদ ইসহাক । ব্যারিস্টার যতীন্দ্রমোহন ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রধান অনুসারি। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি আইন পেশা ত্যাগ করেন তার স্ত্রী শ্রীঘতী নেলী সেনগুপ্তা ছিলেন ভারতীয় কংগ্রেসের সভাপতি! ১৯৩৩ সালে রীচি জেলে অন্তরীন থাকা অবস্থায় যতীন্দ্রমোহন মারা যান। নেলী সেনগুপ্ত বেঁচে থাকতেই শত্র সম্পত্তি আইনকে ব্যবহার করে তাকে রহমতগঞ্জের বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করে ওই বাড়ি দখল করেন অধ্যাপক ইসহাক। চট্টগ্রামের নোয়াপাড়ার কবি নবীনচন্দ্র সেন ১৮৭৫ সালে “পলাশীর যুদ্ধ” মহাকাব্য লিখে ব্রিটিশ শাসকদের রোষানলে পড়েন। তখন তিনি ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করেন। ওই মহাকাব্য লেখার পর তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের নজরবন্দি হন। মৃত্যুর ৭৩ বছর পর ১৯৮২ সালে স্বাধীন বাংলাদেশে চট্টগ্রাম শহরের জামাল খান রোডে তার বাড়িটি শত্র সম্পত্তির তালিকাভুক্ত হয়। পরে তার বাড়িটি দখল করেন জামায়াতে ইসলামির কয়েক জন নেতা । নবীনচন্দ্র সেনের জ্ঞাতি ভাগ্নে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, নবীনচন্দ্র সেনের মতো কবির বাড়ি শত্র সম্পত্তি, এর চাইতে লজ্জা ও দুঃখজনক আর কি হতে পারে। রাষ্ট্রেরই উচিত এ গ্লানি থেকে অচিরেই কবিকে মুক্ত করা। সিলেটের চৌহাটার সিংহবাড়ি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য বলে পরিচিতি পেলেও বাড়িটি বর্তমানে শক্র সম্পত্তি। সিংহবাড়ির অন্যতম উত্তরসূরি সুজেয় সিংহ মজুমদার জানান, ঠাকুরদা গোবিন্দ সিংহ মজুমদারের আমন্ত্রণে কবিগুরু ও বিদ্রোহী কবি সিলেটে এসে এই বাড়িতে অবস্থান করেন। ৯৫.৬০ শতাংশ জমির ওপর গড়ে ওঠা এই বাড়িটি এখন শক্র সম্পত্তি। এ সম্পত্তির ওয়ারিশসূত্রে মালিক উপেন্দ্রনারায়ণ সিংহ মজুমদার, সুধীরেন্দ্রনারায়ণ সিংহ মজুমদার, শুভব্রত সিংহ মজুমদার ও সত্যব্রত সিংহ মজুমদার । এদের মধ্যে সুধীরেন্দ্র ও শুভব্রত ভারতে চলে যাওয়ায় পুরো সম্পত্তিই শত্র সম্পত্তির তালিকাভূক্ত হয়ে গেছে। সুজয় সিংহ মজুমদার উপেন্দ্রনারায়ণ সিংহ মজুমদারের ছেলে। সুজেয় জানান, এই সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাতুক্ত হওয়ায় তারা খাজনা দিতে পারছেন না। ব্রিটিশ বিরোধী করে জবরদখলের চেষ্টা চালানো হয়েছে। কেন উদ্বাত্ত্ব হতে হল 0 ৮৬
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।