মধ্যে কৃষিজমি থেকে ৯ লাখ ৩৮ হাজার ১০৭ হিন্দুখানা, বাগানভূমি থেকে ৪১ হাজার ৪৬৩ হিন্দুখানা, পতিত জমি থেকে ২৮ হাজার ৪৮০ হিন্দুখানা, পুকুর ও পুকুরপাড় থেকে ৭৯ হাজার ২৯০ হিন্দুখানা, বাণিজ্যিক ভূমি থেকে ১০ হাজার ৩৬৬ হিন্দুখানা, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ১৮৩ হিন্দুখানা উৎখাত হয়েছে। ভিটেবাড়ি থেকে উৎখাত হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৭০৬ হিন্দুখানা। হারানো ভূমির পরিমাণ মোট হিন্দু মালিকানাধীন সম্পত্তির শতকরা ৪৫ ভাগ, যার পরিমাণ ২.০১ মিলিয়ন একর। টাকার অংকে যার মূল্য দীড়ায় ১৪ লাখ ১৬ হাজার ২৭৩ মিলিয়ন টাকা (২০০৭ সালের হিসেবে), যা জিডিপির শতকরা ৫২ ভাগ। গবেষণায় দেখা গেছে ১৯৬৫ সাল থেকে ২০০৭ সাল পর্যস্ত গড়ে প্রতি বছর ২ লাখ ১৮ হাজার ৯১৯ হাজার হিন্দু দেশত্যাগে বাধ্য হয়েছেন । অর্থাৎ প্রতিদিন দেশত্যাগ করেছেন প্রায় ৬০০। অর্পিত (শত্রু) সম্পত্তি আইন গ্রাস করেছে বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি ও মন্দির- ধমীয়ি প্রতিষ্ঠান। এখন বাংলাদেশে যারা রয়েছেন তাদের এক বিশাল অংশ দুর্ভোগের শিকার হচ্ছেন। ভারতবর্ষে বিজ্ঞানচ্চার পথিকৃৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাড়ুলি গ্রামে । তিনি প্রয়াত হন দ্বিজাতি তত্তের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার আগে, ১৯৪৪ সালের ১৬ জুন। কিন্তু শত্র হিসেবে পরিগণিত হয়েছেন পাকিস্তানে, পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে । আচার্য রায়ের বাড়ির সামনের অংশ প্রত্বুতত্ব বিভাগ দেখভাল করলেও বাড়ির বাদবাকি অংশ এবং বিশাল বাগান ও জায়গাজমি শক্র সম্পত্তি হয়ে আছে। গত বছর বাড়িটি জামায়াতে ইসলামির এক নেতা দখল করেছিলেন, কিন্তু জনসাধারণের তীব্র প্রতিবাদ ও অবরোধের মুখে জামায়াত নেতা পালাতে বাধ্য হন। পুরো বাড়িটি শত্রু সম্পত্তির তালিকা থেকে মুক্ত করে সেখানে একটি জাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের, কিন্তু কোনও সরকার কর্ণপাত করেনি। . ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান মাস্টারদা সূর্য সেন। অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় নথিপত্রে তিনি দেশের শত্রু, যদিও ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করে ব্রিটিশ সরকার ১৯৩৪ সালে। চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে এই মহান বিপ্লবীর বাড়িঘর ও জায়গাজমি চিহিতত করা হয়েছে শত্রু সম্পত্তি হিসেবে । মাস্টারদার বাড়ি ও জায়াগাজমি শক্র সম্পত্তির তালিকাভুক্ত করা হয় জিয়াউর রহমানের সামরিক শাসনকালে ১৯৭৬ সালের ৮ নভেম্বর। নথি নম্বর ২৩৯। নথিতে সূর্য সেনকে শক্র প্রমাণ করতে তার হাল সাকিন দেখানো হয়েছে ভারত। অবশ্য সূর্য সেন ও তার পরিবারের সব সম্পত্তি পরব্তীকালে মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংসদের নামে লিজ দেওয়া হয়েছে। এই সম্পত্তির ওপর সংসদ নেতৃবৃন্দ একটি স্মৃতিস্তম্ভ ও একটি মাতৃসদন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু অর্পিত (শত্রু) সম্পত্তি প্রত্যর্পণ আইন সহ অংশীদারদের উত্তরাধিকারের বিধান সহ পাস না হওয়া পর্যস্ত এই সম্পত্তি শত্র বা অর্পিত সম্পত্তি হিসেবেই চিহিত থাকবে। কেন উদ্বাস্ত্ব হতে হল ৮৫
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।