Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সেন, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কবি নবীনচন্দ্র সেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় নিহত দার্শনিক অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, ধীরেন্দ্রনাথ দত্ত (যিনি পাকিস্তান জাতীয় পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন) ও অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, রবীন্দ্রনাথের স্রেহধন্য গোবিন্দ সিংহ মজুমদার__ সবাই বাংলাদেশের শত্রু অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন অনুযায়ী এমনকী পশ্চিম- বঙ্গের প্রখ্যাত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও (১৯১৪-২০১০) এই শক্র তালিকায় আছেন। তালিকায় আছেন প্রয়াত বিপ্লবী ও বিশিষ্ট সাংবাদিক রবি নিয়োগীও। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের শক্রদের এই তালিকা অত্যন্ত দীর্ঘ এবং শকত্র তালিকা প্রতিদিনই স্ফীত হচ্ছে। যদিও নামটি এখন ভিন্ন, অর্পিত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় জারি করা জরুরি অবস্থার অধীনে প্রণীত হয় শত্র সম্পত্তি আইন, যুদ্ধের পর গণআন্দোলনের মুখে ১৯৬৯ সালে জরুরি অবস্থা প্রত্যাহার হলেও শক্র সম্পত্তি আইন অব্যাহত রাখা হয়। একাত্তরের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার পর মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী বিপ্লবী সরকার শপথ গ্রহণ করার সময় স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছিল, পাকিস্তানের যেসব আইন স্বাধীন বাংলাদেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সে সব আইন এ মুহূর্ত থেকে বাতিল হল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শত্রু সম্পত্তি আইন স্বাধীন দেশেও শত্র” সম্পত্তি আইন স্বাধীন দেশেও '“শক্র” হিসেবে বহাল থাকে। ১৯৬৫ সালে “দ্য ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্সএর মাধ্যমে শত্রু সম্পত্তি আইন জারি হয়। এই অধ্যাদেশে বলা হয়েছিল, পূর্ব পাকিস্তানের যেসব নাগরিক ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বরের আগে থেকে ভারতে ছিল এবং সেই তারিখ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভারতে চলে গিয়েছিল, তাদের শক্র হিসেবে গণ্য করা হয় এবং সেই সঙ্গে তাদের বাড়িঘর ও জায়গাজমি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভারতকে শত্ররাষ্ট্র চিহিতত করেই এই পদক্ষেপ নেওয়া হয়। ১৯৭৪ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শক্র সম্পত্তি আইন বাতিল করে “ভেস্টেড আ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি আ্যাক্ট' জারি করেন। কিন্তু কার্যক্রম রয়ে যায় পাকিস্তানি আমলের মতোই, সংখ্যালঘুদের সম্পত্তি দখল অব্যাহত থাকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে এবং প্রথমে খন্দকার মোশতাক ও পরে তাকে হটিয়ে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৯২ ও ৯৩ নম্বর সামরিক অধ্যাদেশ জারি করে কার্যত মুজিবের বাতিল করা পাকিস্তানি আইনটিকেই ফিরিয়ে আনেন আরও ভয়ঙ্কররূপে এবং সংখ্যালঘুদের সম্পত্তি আরও ব্যাপকভাবে শক্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট একাধিক মামলায় সম্পত্তির তালিকায় হিন্দুদের সম্পত্তি তালিকাভুক্ত করাকে বেআইনি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত এক গবেষণায় দেখিয়েছেন, গত চার দশকেরও বেশি সময় এ আইনে ১১ লাখ ৫০ হাজার ৬০৬ হিন্দুখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিমাণ মোট হিন্দুখানার ৪৩ শতাংশ। এর কেন উদ্বাস্ত হতে হল ০ ৮৪

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।