হয়। এই সরকারের কাজকর্ম পরিচালনা করা হত কোলকাতার ৮ নং থিয়েটার রোডের বাড়ী থেকে। বাংলাদেশের আওয়ামী লীগপন্থী ছাত্রদের সামরিক প্রশিক্ষণের কাজ পরিচালিত হত ২১,ড. রাজেন্দ্র রোড, কোলকাতা-২০ থেকে। মূল ব্যবস্থাপনায় ছিলেন পূর্বোক্ত শ্রীচিত্ত রঞ্জন সুতার। প্রধান সামরিক প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন জেনারেল সুজন সিং উবান। দশ মাস ধরে বাংলাদেশ বাহিনী ভারতীয় সেনাবাহিনীর ছত্রছায়ায় থেকে পাক- বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। ১৯৭১-এর ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতকে সরাসরি আক্রমণ করে। ১৬ ডিসেম্বর পাক বাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় সেনা বাহিনী এবং বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন (পরিশিষ্ট-১০)। সেদিন ৯৩ হাজার পাক সেনাকে যুদ্ধবন্দী হিসেবে ভারতে নিয়ে আসা হয়েছিল। আজকের বাংলাদেশের বিরাট সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী এ ঘটনাকে ভারতের অপরাধ বলে গণ্য করতে শুরু করেছে। তাদের কোরান ও হাদিসের বিচারে এ অপরাধ অমার্জনীয়। কেন উদ্বান্ত হতে হল 0 ৮০
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।