তারপর আবার অন্ধকৃূপে। কারা আমাদের উপর অত্যাচার করতো, তারা বাঙালি না বিহারি, পাঞ্জাবি না পাঠান কিছুই বলতে পারবো না। ..... নানা রকম উপদেশ দিতো যাতে সহজে বাচ্চা না আসে। কারণ বাচ্চা পেটে এলেই ওরা যদি জানতে পারে তাহলে তো অমন করে খুচিয়ে খুচিয়ে খেলতে খেলতে মেরে ফেলবে। ..... অথচ আমরা অসংখ্য মেয়ে তখন ভূ-গর্ভের বাংকারে মৃত্যুর অপেক্ষা করছি। .... “সত্যিই একদিন সব চুপচাপ হয়ে গেল, আমাদের বাইরে ডাকা হলো। কোথায় নেবে? সেই জোরালো বাতিটা জুলে উঠলো। কে একজন বললো, বাহার আইয়ে মাইজী, মা আপনারা বাইরে আসুন। কি শুনছি আমি, আমাকে “মা” সম্বোধন করছে। আর চারমাস আমি ছিলাম কুত্তী, হারামী, বন্য জীবের চেয়েও ইতর। হঠাৎ এতো আপ্যায়ন। মানুষকে বিশ্বীস করতে ভুলে গেছি আমি।” (পৃ-১১৬ - ১১৮) (ভারতীয় পৌত্তলিক সেনারা যুদ্ধে জিতে বাংলাদেশের সর্বত্র অত্যাচারিতা মহিলাদের “মা” বলে সন্বোধন করেছিলেন। ওদের লজ্জা নিবারণের জন্য শিখ সেনারা নিজেদের পাগড়ি খুলে দিয়েছিলেন। জানি না বাংলাদেশের ইতিহাসে এবং ভারতের 'দলিত-মুসলিম” এক্য সৃষ্টিকারীদের ইতিহাসে এ ঘটনা স্থান পাবে কি না। __ লেখক ।) দ্বিতীয় বইটিতেও €.৭১-এর নারী নির্যাতন”) অনুরূপ ঘটনার বিবরণ আছে। তবে এই বই-এর দ্বিতীয় পর্বে ৩৭ জন অত্যাচারিত পুরুষ ও মহিলার অভিজ্ঞতার করুণ কাহিনী আছে (প-৮০-১১২)। এর মধ্যে ভারতী বসু স্বেরূপকাঠী, বরিশাল) আমার বিশেষ পরিচিতা। এ ছাড়া পিরোজপুরের কাছে কদমতলা গ্রামের এক সন্তানের জননী বিধবা ভাগীরীর উপর পাক-বাহিনীর নারকীয় অত্যাচারের বর্ণনা আছে। এই হতভাগিনীর কথা আগে বলে নেই। সে আত্মসমর্পণ (দেহ সমর্পণও) করেছিল খান সেনাদের কাছে। এই সুযোগে ফাদ পেতে সে প্রায় ৪০ জন খান সেনাকে তুলে দিতৈ পেরেছিল মুক্তিবাহিনীর হাতে। তারা সবাই প্রাণ হারায়। এর প্রতিশোধ নিতে খানেরা রাজাকারদের সহায়তায় ভাগীরথীকে ধরে আনে। একদিন বাজারের মধ্যে ভাগীরীকে সম্পূর্ণ উলঙ্গ করে দু'পা দড়ি দিয়ে বেঁধে একটি জীপের পেছনে জুড়ে দেয়। এভাবে জীপটি নিয়ে শহরের সর্বত্র ঘুরে আসে । তখনও হতভাগিনীর প্রাণম্পন্দন থেমে যায়নি। নরপশুরা তখন ওর পা দু'টো জীপের সঙ্গে বেঁধে বিপরীত দিকে চালিয়ে দেয়। ভাগীরথীর দেহ দু'ভাগ হয়ে গেল। (পৃ-১১৪, দৈনিক আজাদ পত্রিকা ৩.২.৭২) পূর্বোক্ত ৩৭ জন প্রত্যক্ষদর্শীর একজন ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের সুইপার মিসেস রাবেয়া খাতুন। সুইপার হবার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। তিনি বলছেন, “পাঞ্জাবী সেনারা রাজাকার ও দালালদের সাহায্যে রাজধানীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এলাকা ... থেকে বাঙ্গালী যুবতী মেয়ে, রূপসী মহিলা এবং সুন্দরী বালিকাদের ... বিভিন্ন ব্যারাকে জমায়েত করতে থাকে ।... ওরা খোন সেনারা) ব্যারাকে প্রবেশ করে প্রতিটি যুবতী মহিলা ও বালিকার পরনের কাপড় খুলে একেবারে উলঙ্গ করে মাটিতে লাথি মেরে ফেলে দিয়ে বীভৎস ধর্ষণে লেগে গেল, আমি .... ওদের বীভৎস পৈশাচিকতা দেখছিলাম। ... আমি দেখলাম পাক সেনারা ... সেই মেয়েদের উপর পাগলের মত উঠে ধর্ষণ করছে আর ধারালো দাঁত বের করে বক্ষের স্তন ও কেন উদ্বাস্ত হতে হল 0 ৭৫
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।