বাইরে আসুন । বাংলাদেশ স্বাধীন হয়েছে । আমরা আপনাদের নিতে এসেছি। .... কিন্তু এতো লোকের সামনে আমি সম্পূর্ণ বিবস্ত্র, উলঙ্গ। দৌড়ে আবার বাংকারে ঢুকতে যাচ্ছিলাম। কিন্তু যে বলিষ্ঠ কণ্ঠ প্রথম আওয়াজ দিয়েছিলো, কোই হ্যায়, সেই বিশাল পুরুষ আমাকে আড়াল করে দীড়িয়ে নিজের মাথার পাগড়ীটা খুলে আমাকে যতোটুকু সম্ভব আবৃত করলেন। ..... আমি এ শিখ অধিনায়ককে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠলাম। ভদ্রলোক আমার মাথায় হাত দিয়ে বল্লেন, “রো মাৎ মায়ি”।” পর ৬৫) ৫। ময়নার কথা। “ঢাকার ২৫শে মার্চের জুলুম আর অত্যাচার থেকে নারায়ণগঞ্জ দূরে রইলো না। ..... বাবাকে থানায় নিয়ে গিয়ে খুব মারধোর করলো। খবর পেয়ে ছুটে গেলাম আমি ও মা। বাবাকে ছেড়ে দিলো, জামিন রাখলো আমাকে। পাকিস্তানীদের অত্যাচারের দরজায় যখন আমি উৎসগীতি হলাম তখন আর অনাঘ্াতা পুষ্প নই। রাজাকারের উচ্ট্ষ্ট হয়ে গেছি। ..... গোসল খানার দরজা বন্ধ করা নিষেধ। লজ্জা বিসর্জন দিয়ে গোসল করে লুঙ্গী গেঞ্জি (সেটাও এদের দান) পরে নতুন ময়না বেরিয়ে এলাম। এবারে তাকিয়ে দেখলাম কাল আমরা যে ছ"'জন এসেছি তাদের বাকি চারজন শাড়ি পরে বসে আছে, একজন গোছলখানায় আর বাকি ছ"জন, হ্যা, ছ'জন যারা তখন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল তাদের সব লুঙ্গি আর গেঞ্জি পরা। লুঙ্গির ভেতর রক্ত ময়লা সব জমে আছে। কারণ ওগুলো কেউ ধুয়ে দেয় না। নিজেরা ধুয়ে ভিজেটাই গায়ে শুকাতে হয়। (পৃ-৮৬৮৭) ৬। ““..... বাবা মা নাম রেখেছিলেন ফাতেমা । ..... আপা, ফাতেমা মরলো, ওই দিনই, ওই বস্তিতেই। বাপ ছেলে একই মেয়ের উপর বলাৎকার করেছে শুনেছেন আপনারা? ওই পিশাচরা তাও করেছে। আমি একা নই আমাদের সোনাডাঙ্গা গ্রাম থেকে মা মেয়েকেও এনেছে এক সঙ্গে, দু'জনকে পরস্পরের সামনে ধর্ষণ করেছে। (পৃ-১০৫) যশোরে আমাদের একটা ব্যারাকের মত লম্বা ঘরে রাখলো। অনেক মেয়ে। ২০-২৫ জনের কম না। সবাই কিন্তু খুলনার নয়। বরিশাল, ফরিদপুর, যশোর এসব জায়গারও ছিল। তবে বেশিরভাগই আমার চেয়ে বয়সে বড়। একটাই মাত্র ১৪/১৫ বছরের বাচ্চা মেয়ে ছিল। ..... পানি পানি করে চিৎকার করলে মুখে প্রশ্বাব করে দিয়েছে। .... একদিন এমন একটা কুৎসিত ঘটনা ঘটলো যা আপনাকে কি করে বলবো ভেবে পাচ্ছি না। ... আমাকে টেনে নিয়ে আমার পরনের লুঙ্গিটা দিয়ে আমার চুলের ঝুটি বেঁধে চেয়ারের উপর দাড়িয়ে পাখার সঙ্গে লটকে দিয়ে সুইচ অন করে দিলো। কয়েক মুহূর্ত চীৎকার করেছিলাম। তারপর আর জানি না। .... কয়েকদিন আমার উপর কোনও নির্যাতন করেনি ওই পশুরা। কিন্তু আবার যথাপূর্বম তথা পরম। -..... ” (প-১০৩ - ১০৭) ৭| “..... শুরু হল অত্যাচারের পালা। শকুন যেমন করে মৃত পশুকে ঠুকরে ঠুকরে খায় তেমনি, কিবা রাত্রি কিবা দিন আমরা এ অন্ধকার দোজখে পচতে লাগলাম। মাঝে মাঝে তারা উপরে ভাকতো আমাদের । আমরা গোসল করতাম, কাপড় বদলাতাম কেন উদ্বাস্তু হতে হল 0 ৭৪
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।