পটল চেরা চোখ, পাতলা রক্তিম ওষ্ঠ। একেবারে কালিদাসের নায়িকা! ... “বেলা ১-টার মত হবে। মা আমাদের খাবার ব্যবস্থা করেছেন। এমন সময় একটা আর্মি জীপ এসে থামলো। আমার হৃদপিণ্ডের উত্থান-পতন যে আমি নিজে শুনতে পাচ্ছি।.... কথা শেষ হল না। “কুত্তার বাচ্চা” সম্বোধনের সঙ্গে লাথি খেয়ে বাবা বারান্দায় পড়ে গেলেন। ছুটে গেলেন মা, মাকে ধাক্কা দিয়ে বললো, হট্ যাও বুড্টী। তারপর স্টেনের (স্টেন গানের) আওয়াজ ঠ্যা ঠ্যা ঠ্যা। বাবা, মা, আলীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে। হতভম্ব আমি বাইরে বেরিয়ে এলাম। ক্রুদ্ধ মুখগ্ডলো খুশিতে ভরে গেল। আইয়ে আইয়ে করে আমার হাত ধরে এ জীপে টেনে নিয়ে তুলে গেল। .... “তারপর আমার এ সযত্বে লালিত দেহটাকে নিয়ে সেই উন্মত্ত পশুর তাণুব লীলা! ভাবলে এখনও আমার বুক কেঁপে উঠে। আমাকে কামড়ে খামচে বন্য পশুর মতো শেষ করেছিল। মনে হয় আমি জ্ঞান হারাবার পর সে আমাকে ছেড়ে গেছে। লোকটাকে এক ঝলক হয়ত ঘুরে ঢুকতে দেখেছিলাম, তারপর সব অন্ধকার। সকালে মুখ ধুতে গিয়ে দেখলাম আমার সমস্ত শরীরে দাতের কামড় ও নখের আঁচড়। কামগ্রস্ত মানুষ যে সত্যিই পশু হয়ে যায় তা আমার জানা ছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে ঝর ঝর করে কেঁদে ফেললাম ।...... দুদিন পর দেখলাম ওই ঘরেরই এক পাশে চার পাঁচজন উন্মত্ত পশু একটা মেয়েকে টেনে নিয়ে সবার সামনে ধর্ষণ করলো । ভয়ে কয়েকজন-মুখ লুকিয়ে রইলো, কেউ বা হাসছে। ... পৃ-৪৯) ৪ *.... *৬৯-এর আন্দোলনের সময় আমি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী; মিটিং মিছিল, পিকেটিং করেই স্কুলের পড়াশুনা চালিয়েছি। মা খুবই বকাবকি করতেন। মেয়েদের এতো ভাল না, এই কথা বহুবার বলেছেন। কিন্তু আমি পিতার আদরিনী কন্যা, আমাকে স্পর্শ করে কার ক্ষমতা! এরই ভেতর বাবা কারারুদ্ধ হলেন। ..... তারপর বেবী ট্যাক্সী থামিয়ে ওই জানোয়ারটা তার গামছা দিয়ে কষে আমার মুখ বাঁধলো। তারপর সোজা সেনানিবাস। আমি বন্দী হলাম। ফারুক আমাকে উপহার দিয়ে এলো। (সেই) ফারুক এখন জজ সাহেব ।..... “আমাকে বসতে দেওয়া হল। চা দেওয়া হল,আমি কোন কিছু ভূক্ষেপ না করে অকপটে ফারুকের কাহিনী বর্ণনা করলাম। মা আর সোনালীর কথা উল্লেখ করলাম না। যদি তাদেরও ধরে আনে ।....... তারপর নেশাটা জমে এলে উঠে চট করে একটানে আমাকে বিবস্ত্র করলো। এলেন না কেউই রক্ষায়। প্রাণপণে চিৎকার করলাম। বাঘের থাবার মতো একটা মুখ চেপে ধরলো। বিবাহের প্রথম মধু যামিনী যখন শেষ হলো তখন আমার জ্ঞান নেই। .... এই কি দোজখ? ... সম্পূর্ণ নগ্ন আমরা। .... বুঝতে পারে শেফা, কিছু একটা ঘনিয়ে আসছে। হঠাৎ মনে হলো দূর থেকে তারা সেই চিরকাংখিত ধবনি, “জয় বাংলা” শুনতে পাচ্ছে বিশ্বাস হয় না শেফার। আগে কয়েকবার এমন ধ্বনি তার কানে এসেছে। কিন্তু পরে দেখেছে ওটা মনের ভ্রাস্তি। কিন্তু কি হচ্ছে, দুপদাপ শব্দে কারা যেন দৌড়াচ্ছে। তবে কি পাকিস্তানিরা পালাচ্ছে। বাংকারের মুখ দিয়ে এখন যথেষ্ট আলো আসছে। “জয় বাংলা" ধবনি আরও জোরদার হচ্ছে।.... কয়েকজনের মিলিত কণ্ঠ, এবারে মা, আপনারা কেন উদ্বান্ত হতে হল 72 ৭৩
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।