থেকে আমরা কিছু অংশ উদ্ধৃত করছি। ১। “১৯৭১ সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। ..... ২৭ মার্চ... হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জীপ এসে থামলো আমাদের সামনে । বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। কোথায় যাবেন নামিয়ে দিয়ে যাবো। বাবা আপত্তি করায় চার পাঁচিজন আমাকে টেনে জীপে তুলে নিয়ে গেল। .... গাড়ি আমাকে নিয়ে ছুটলো কোথায় জানি না।...... বুঝলাম আমাকে বাঘের মুখে উৎসর্গ করা হল। মানুষ কেমন করে মৃহূর্তে পশু হয়ে যায় ওই প্রথমে দেখলাম। এরপর ১৬ ডিসেম্বরের (১৯৭১) আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথম আমার উপর পাশবিক নির্যাতন করে একজন বাঙালী। আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম। অসুস্থ দেহ, দুর্বল মস্তিস্ক, যুদ্ধ করতে পারলাম না। লালাসিক্ত ' পশুর শিকার হলাম। ওই রাতে কতজন আমার উপর অত্যাচার করেছিলো বলতে পারবো না, তবে ছ*সাত জনের মতো হবে। ....” (পৃ-১৩-১৪) ২। “আমি মেরেজান বলছি। .... আমার জন্মস্থান ঢাকা শহরের কাছেই কাপাসিয়া গ্রামে। বাংলার মুক্তিযুদ্ধ চলাকালে এ গ্রামেরই বীর সস্তান তাজউদ্দীন আহমেদ ছিলেন অস্থারী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী... নিজেকে একটা অশরীরী কঙ্কালসার পেত্রী বলে মনে হতো। কিন্তু তবুও এ দেহটার অব্যাহতি নেই। ... ময়মনসিংহ কলেজের এক আপাও ছিলেন আমাদের সঙ্গে ।.... ক'দিন পর আপা অসুস্থ হলো। শুয়ে থাকতো, ওকে শাড়ি পরিয়ে বাইরে নিয়ে যাওয়া হল ডাক্তার দেখাবার জন্য। আপা আর ফিরলো না। ভাবলাম আপা বুঝি মুক্তি পেয়েছেন, অথবা হাসপাতালে আছেন। কিন্তু না, আমাদের এখানে একটা বুড়া মতো জমাদারনী ছিল, বললো, আপা গর্ভবতী হয়েছিল, তাই ওকে মেরে ফেলা হয়েছে। .... দিন রাতের ব্যবধানও ছিল শুধু শারীরিক অবস্থা ভেদে। প্রথম রাত্রি যেতো পশুদের অত্যাচারে, বাকি রাত দুঃখ কষ্ট মর্মপীড়া, দেহের যন্ত্রণা এ সব নিয়ে।..... মাঝে মাঝে কারও ব্যাধি মৃত্যু বা শারীরিক লাঞ্কুনা ছাড়া দিন এমনি করে গড়িয়ে যাচ্ছিল। বন্দীদের ভেতরে নানা বয়সের ও স্বভাবের মেয়ে ছিল। চৌদ্দ পনেরো বছরের মেয়ে থেকে চল্লিশ বছরের যৌবনোত্তীর্ণ মহিলাও ছিলেন। .... কে যেন লাউড স্পীকারে হুকুম দিলো, ওরা সব হাতিয়ার ফেলে দিলো যার যার পায়ের কাছে। কিছু মুক্তিবাহিনীর লোক, কিছু বিদেশী সিপাই মনে হল। কারণ ওরা হিন্দিতে হুকুম করছিল। জানালো বন্দী মেয়েরা মুক্ত। ওদের অভিজ্ঞতা আছে, তাই কিছু শাড়ি সঙ্গে এনেছে | সবাই পরে পরে যে যেদিকে পারলো ছুটলো। আমি শাড়ি পরলাম; কিন্তু লায়েক খানের হাত ছাড়লাম না। এতক্ষণে বুঝলাম হিন্দীভাবীরা ভারতীয় সৈন্য। একজন বললেন, মা, তোমার ভয় নেই, তুমি বললে তোমাকে তোমার ঘরে পৌঁছে দেবো। (পৃ-৩০ - ৩৪) ৩। “আমি রীনা বলছি। ... আমি নাকি অসাধারণ সুন্দরী ছিলাম। ঘরে বাইরে সবাই তাই বলতো । মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি না, খুঁত নেই আমার কোথাও, দীর্ঘ মেদশুন্য দেহ, গৌরবর্ণ, উন্নত নাসিকা, পদ্মপলাশ না হলেও যাকে বলে কেন উদ্বান্ত হতে হল 0 ৭২
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।