Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

উদ্বাস্ত স্বোতের তৃতীয় ধাপ (২৬ মার্চ,৭১-ডিসেম্বর, ১৯৭১) “হে নবী, কাফের ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জেহাদ কর এবং তাহাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন কর। .....৮- কো. ৯/৭৩ . ১৯৮১ সালের ডিসেম্বর মাসে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার তেত্রিশতম বার্ষিকীতে জাতিসঙ্ঘ কর্তৃক প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে, ১৯৭১ সালের মার্চ মাস থেকে ১৯৭১ সালের ডিসেম্বর পর্যস্ত বাংলাদেশে দৈনিক গড়ে ৬ হাজার থেকে ১২ হাজার লোক নিহত হয়েছেন। এছাড়া ইজ্জত ও প্রাণ বাঁচাবার জন্য ভারতে পালিয়ে এসেছেন প্রায় ১ কোটি বাঙালি যাদের মধ্যে শতকরা ৯৪ জন ছিলেন হিন্দু। কি এর কারণ? কারণ এই যে, ১৯৭০-এর সাধারণ নির্বাচনে হিন্দুদের ভোট পেয়ে আওয়ামী লীগ ভূমিধবস বিজয় লাভ করে। কিন্তু ইয়াহিয়া-ভূট্রো আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিতে নারাজ ছিলেন। তাই আলোচনার অছিলায় সময় কাটিয়ে '৭১-এর ২৫ মার্চ মধ্য রাতে ইয়াহিয়া নিজের দেশবাসীদের (পূর্ব পাকিস্তান) বিরুদ্ধে সেনাবাহিনী লেলিয়ে দেন। দু'টো মুখ্য উদ্দেশ্য নিয়ে একাজ করা হয়েছিল -__ ১) আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং ২) পূর্ব পাকিস্তানকে পুরোপুরিভাবেই হিন্দু-বৌদ্ধ শূন্য করা। আক্রমণ শুরুর পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও কমীরা, সেনা ও পুলিশ বাহিনীর কিছু লোক এবং সীমান্ত এলাকার আওয়ামী লীগের সমর্থক হিন্দু-মুসলমান সবাই ভারতে চলে আসেন । আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারত সরকারের সাহায্য নিয়ে মুক্তি-বাহিনী এবং প্রবাসী বাংলাদেশ সরকার গঠনের কাজ শুরু করে দেন। ওদিকে পাক সামরিক কর্তৃপক্ষ চরম মৌলবাদী মুসলমানদের সংগে নিয়ে শুরু করে ব্যাপক গণহত্যা । মুসলিম যুদ্ধরীতি অনুসারে অল্পদিনের মধ্যেই মুসলিম লীগ ও জামাতপন্থী মুসলমানদের নিয়ে গঠন করা হয় রাজাকার, আলবদর, ও আল-শামস বাহিনী । (পরিশিষ্ট-১৩) এ সময় রাজাকারদের সংখ্যাই ছিল এক লক্ষ । এই সব খুনী বাহিনীতে সাধারণ মুসলমান ছাড়াও মাদ্রাসার হাজার হাজার ছাত্র ও শিক্ষক যোগ দেয়। বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দুরা ছিলেন একেবারেই নিরন্ত্র। বাঙালি পুলিশ বাহিনীর সিংহভাগ এবং আওয়ামী লীগের হাজার হাজার কর্মীও রাতারাতি পাকিস্তানপন্থী হয়ে যায়। এদের মধ্যে কিছু সংখ্যক প্রাণ বীচাবার জন্যই পাকপন্থী হয়েছিল। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আলবদর এবং রাজাকার বাহিনী একত্রিত হয়ে গ্রামে গ্রামে ঢুকে পড়ে। তাদের প্রধান কাজ ছিল লুঠ-পাট, আগুন লাগানো, খুন, নারী ধর্ষণ এবং ক্ষেত্রবিশেষে তাদের ধরে এনে থানায় কিংবা কেন উদ্বাত্ত হতে হল 0 ৭০

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।