বসে তিনি এই স্বাধীনতার পরিকল্পনা রচনা করেন। ... বঙ্গবন্ধু লন্ডন থেকে ফিরে এলে আমরা ট্রেনিংয়ের জন্য ... সন্তরের নির্বাচনের আগেও বঙ্গবন্ধু তার প্রতিনিধিকে ভিলা”-য় উঠি। একাত্তরের যুদ্ধ শুরু হবার আগেই এ বাড়ীটি নেওয়া ছিল। ... গণহত্যা শুরু হলে আমরা ভারতে গেলাম। ভারতে গিয়ে আমাদের আশ্রয়, যেটার ঠিকানা বঙ্গ বন্ধু আমাদের মুখস্ত করিয়ে দিয়েছিলেন, কাগজে লেখা ছিল, সেই ঠিকানায় শেখ ফজলুল হক মণি, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক এবং আমি গিয়ে উঠি।” (দেখুন- স. গ্রন্থ-৪০, পৃ- ১৭৩-১৭৪ এবং ১৯১-১৯৩) একান্ত সাক্ষাৎকারে শ্রীসুতার আমাদের জানিয়েছেন, ১৯৬৯-এ লন্ডনে গিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার পরিকল্পনা করেননি। এ পরিকল্পনা অনেক আগের। এ সময় তিনি গিয়েছিলেন মুক্তিযুদ্ধ শুরু করার চূড়াস্ত প্রস্তুতি নেওয়ার জন্য৷ কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ২/৪ জন নেতা ছাড়া কেউই '৭১-এর স্বাধীনতা সংগ্রামে ভারতের বা চিত্তবাবুর অবদানের কথা স্মরণ রাখার প্রয়োজন বোধ করছেন না। বিরোধীরা তো ভারত এবং শ্রীসুতারকে তাদের এক নম্বর শত্রু হিসেবে চিহিত করেছেন। এঁদের মধ্যে চীনপন্থীদের কেউ কেউ শ্রীসৃতারকে কুখ্যাত” আখ্যা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে যুক্ত করার অপচেষ্টা শুরু করেছেন। ১৯৯৭-এ বাংলাদেশে প্রকাশিত “রাজনীতি, হত্যা ও বিভ্রান্ত জাতি” শীর্ষক একটি বই লেখেন জনৈক রইসউদ্দিন আরিফ । এই বই-এর ৪৯ নং পৃষ্ঠায় লেখক চিত্তবাবুকে “কুখ্যাত” আখ্যা দিয়ে লিখেছেন __ “'৭১-এর ভারত প্রবাসী অস্থায়ী বাংলাদেশ সরকার ও দিল্লী সরকারের মধ্যে ঘনিষ্ঠতম লিঁয়াজো রক্ষাকারী কুখ্যাত চিত্তরঞ্জন সুতার '৭৫-এর ১৫ আগস্ট মুজিব হত্যার রাতে) রাত ১১-৩০ মিনিট পর্যন্ত ঢাকার বিশেষ এলাকায় অবস্থান করে রাত পৌনে বারোটায় তিনি বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন...।” অথচ শ্রীসুতার সর্বশেষ ঢাকা ত্যাগ করেন ১৯৭৫-এর ২৯ জুলাই। তার পাশপোর্ট নম্বর '3- 047962 01. 25.7.1974. এবং ভিসা নম্বর 25815 0. 19.7. 1975." মুজিব হত্যার সঙ্গে চিত্তবাবুর নাম জড়াবার এই অপচেষ্টা কেন? কি অপরাধ করেছেন তিনি? তার প্রথম অপরাধ তিনি হিন্দু; দ্বিতীয় অপরাধ তিনি এমন বাংলাদেশের চেয়েছিলেন যে বাংলাদেশ আক্ষরিক অথেই ধর্মনিরপেক্ষ হবে। সেখানে অমুসলমানরাও মুসলমানদের মতো রাজনৈতিক, সামাজিক ও মানবিক অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। ম্যাভাম হাসিনা চিত্তবাবুর অবদানের কথা বিলক্ষণ জানেন।কারণ জার্মানী থেকে ফিরে এসে তিনি যখন কোলকাতায় ছিলেন তখন “পৌত্তলিক এবং অবিশ্বাসী" | ইসলামের দৃষ্টিতে এ অপরাধ ক্ষমার অযোগ্য। কেন উদ্বাস্তু হতে হল [0 ৬৯
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।