Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কয়েকটি নির্মম সত্য কথা 7 “২০০১-এর ১ অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদের অষ্টম নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হন বিএনপি-র বেগম খালেদা জিয়া। সেদিন থেকে ৯২ দিনের মধ্যে বিএনপি এবং জামাতীরা ৮০ জন সংখ্যালঘুকে খুন করে, ৮১১ জনকে আহত করে। ধর্ষণ করে ২২৮ জনকে ।তাদের মধ্যে সংখ্যালঘু মহিলার সংখ্যা ২২৫ জন। তাদের বয়স ৮ থেকে ৫০ বছর। বাংলাদেশে সংখ্যালঘুরা শতকরা ১০-এর কম। এই হিসেবে শতকরা ৯৮.৭ জন সংখ্যালঘু মহিলা ধর্ষিতা হয়েছেন।” এই হিসেব কোনো হিন্দু সাংবাদিক বা হিন্দু মিডিয়ার নয়। খবরটি প্রকাশিত হয়েছে ১৭.০২.২০০২ তারিখের ঢাকার 'জনকণ্ঠ' পত্রিকায়। 7 ভারতের উচ্চমার্গের নেতৃবৃন্দের কাছে বাঙালি উদ্ধাস্তদের জ্বালা-যন্ত্রণার মূল্য শূন্যের কাছাকাছি। এর ফলে সমগ্র বিশ্বের মুসলমানরা বিশেষভাবে উৎসাহ পাচ্ছে। প্রতিবেশী বাংলাদেশের মৌলবাদী অপশক্তি দু'বাহু তুলে ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন বড়িয়ে যাচ্ছে। তারা বুঝে নিয়েছে, হিন্দুদের উপর যত অত্যাচারই করা হোক, বর্তমান ভারত সরকার বিন্দুমাত্র প্রতিবাদ করবে না। এই সুযোগে মুজিব তনয়া শেখ হাসিনা দিনের পর দিন দাবির বহর বাড়িয়ে চলেছেন এবং অতি দ্রুত মোল্লাপন্থার দিকে এগিয়ে যাচ্ছেন। গত ৩০.০৬.২০১১ তারিখে “পরিপূর্ণ মুসলিম বাংলা” গঠনের ভিত্তি স্থাপন করলেন তাদের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল রেখে এবং “বিসমিল্লাহ্‌* যুক্ত করে। এর ফলে ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার আরও বেড়ে যাবে। গত ২৯.১১.২০১১ তারিখে সংখ্যালঘুদের শক্র সম্পত্তি/অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেবার নাম করে একটি আইন পাশ করলেন, যার ভিত্তিভূমি দ্বি-জাতি তত্তব। 0 বাংলাদেশ সুপ্রিম কোর্টের আডভোকেট তথা বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর প্রতিষ্ঠাতা- সভাপতি শ্রীরবীন্দ্র ঘোষ গত ৮ ডিসেম্বর (২০১১) ইউরোপিয়ান পার্লামেন্টে ক্রেসেল্স) প্রদত্ত ভাষণে ২০০৯-এর জুন মাস থেকে ৩০.১১.১১ তারিখ পর্যস্ত শেখ হাসিনা সরকারের শাসনকালে ওখানে সংখ্যালঘুদের উপর সংগঠিত অত্যাচারের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে __ * ২৫০ ভান সংখ্যালঘুকে খুন করা হয়েছে। * ২১৫ জন মহিলা/কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। * ২,২০০ জনকে মারধর করা হয়েছে। * ৪১০৫০-টি পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে। * ২৭০-টি ধমীয় প্রতিষ্ঠান ধবংস করা হয়েছে। * ১৫০-টি বসতবাটি এবং ব্যবসা প্রতিষ্ঠান লুঠ করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। * ৩০৬ জন সংখ্যালঘুকে জোর করে মুসলমান বানানো হয়েছে। (৮)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।