Keno Udbastu Hote Holo
/ 178
📝 Text 📖 PDF

হতে পারে। সেক্ষেত্রেও যাতে মুক্তিযুদ্ধ ব্যাহত না হয় তা" নিশ্চিত করার জন্যই চিত্তবাবুকে ভারতে পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধু তার দলের প্রথম শ্রেণির নেতাদের এই মর্মে নির্দেশ দিয়েছিলেন যে, বিপদজনক কোন অবস্থা দেখা দিলেই তারা যেন কোলকাতায় চিত্তবাবুর কাছে চলে আসেন। তৎকালীন প্রধান চার ছাত্র নেতাকেও অনুরূপ নির্দেশ দিয়েছিলেন শেখ সাহেব। ২৫ মার্চের পরপরই আওয়ামী লীগের অনেক নেতা এবং প্রধান চার ছাত্র নেতা চিত্তবাবুর কাছে চলে আসেন। এ ছাত্র নেতাদের মধ্যে জনাব তোফায়েল আহমেদ এবং অধুনা প্রয়াত জনাব আবদুর রাজ্জাক ১৯৯৬-২০০১ পর্যস্ত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। এঁরা দু'জনেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শ্রীসুতারের অবদানের কথা স্বীকার করেছেন। ঢাকার সাংবাদিক মাসুদুল হকের কাছে দেওয়া এক সাক্ষাতকারে রাজ্জাক সাহেব বলেছেন -__ “২৫ মার্চ রাতে যখন ব্রাক ডাউন শুরু হয়ে যায়, তখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আমাদের কাছে একটা ঠিকানা ছিল। আমার কাছেও ছিল। তাজউদ্দিন আহমদের কাছেও ছিল, যেখানে ভারতে কোলকাতা গিয়ে দেখা হবে। ভাবলাম নিশ্চয়ই তাজউদ্দিন আহমদ সেই ঠিকানায় চলে গেছেন। ভাবলাম জায়গামত যাই। জায়গামত গিয়ে দেখি শেখ ফজলুল হক মণি ও তোফায়েল আহমদ । সে জায়গাটা কোলকাতার ২১, রাজেন্দ্র রোড (কোলকাতা-২০), যেখানে চিত্তরঞ্জন সুতার বঙ্গবন্ধুর রিপ্রেজেনটেটিভ হিসেবে ছিলেন। ভেবেছিলাম নিশ্চয়ই তাজউদ্দিন আহমদ চিত্তরঞ্জন সুতারের সঙ্গে যোগাযোগ করেই দিল্লী) গেছেন। গিয়ে শুনলাম যে, কোন যোগাযোগই করেননি (তাজউদ্দিন সাহেব)। তাকে চিত্তরঞ্জন সুতার) জিজ্ঞেস করা হল। তিনি বললেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত তিনি। 1090888884822885888855885848558888855 8 বিশ্বাস করা ইত রথ, বৃ পি যাবে। এ কথা বঙ্গবন্ধু দা দি ১ | বলে দিয়েছেন।” ৃ ৮] এ সাংবাদিকের পট$৫ কাছে তোফায়েল ২ সাহেব বলেছেন __ ই “১৯৩৬৯ সালে বঙ্গবন্ধু লন্ডন গিয়েছিলেন। প্র সফরটি ছিল খুবই গা শুরুতপূর্ণ এবং উর বিজ] এতিহাসিক। সেখানে ২১, রাজেন্দ্র রোডে (কোল-২০) অবস্থিত “সানি ভিলা' নামের এই বাড়িতে থাকতেন চিত্তরঞ্জন সুতার। ১৯৭১-এর ২৫ মার্চের পরে আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতারাই এখানে আসতেন। ছাত্রদের সামরিক ট্রেনিং-এর যাবতীয় কাজ পরিচালিত হত এই বাড়ি থেকে। কেন উদ্বাস্তু হতে হল 0 ৬৮

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.