Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

অত্যন্ত মর্মাস্তিক। অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য তিনি ৩০ বছর জেল খেটেছেন ব্রিটিশ ভারতে । আগেই বলা হয়েছে যে, তিনি স্বাধীনতার পরেও দেশত্যাগ না করে দেশবাসীর সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ১৯৬৫-এর ১৫ সেপ্টেম্বর তাকে কারারুদ্ধ করা হয়। গভীর ক্ষোভের সঙ্গে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন __ “ ... ৭৭ বৎসর বয়সে গত ১৫ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে স্বাধীন পাকিস্তানে ময়মনসিংহ জেলে রাত্রি ১০-টার সময় পৌঁছিলাম। """* গত ১৮ বৎসর যাবৎ গঠনমূলক কাজই করিয়াছি। "** আমার দেশসেবার পুরস্কার স্বরূপ আমার স্থান হইয়াছে জেলে । আমি তৃতীয় শ্রেণীর নিকৃষ্ট বন্দী।-" শুধু আমি নই, --.- প্রত্যেক জিলার সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় লোক --. প্রসিদ্ধ রাজনৈতিক নেতা, উকিল, ডাক্তার, মোক্তার, ভূতপূর্ব মন্ত্রী, এম. পি. এ. ব্যবসায়ী সকলেই নিরাপত্তা আইনে বন্দী, সকলেরই একই অবস্থা, সকলেই তৃতীয় শ্রেণীর বন্দী।” সেগ্র. ১৬, পৃ- ৩৭৩) সামরিক বিভীগের প্রায় সকল হিন্দু কর্মচারীকে বসিয়ে দেওয়া হয়েছিল। বেসামরিক বিভাগের যোগাযোগ রক্ষাকারী সব হিন্দু কর্মচারীদের সরিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধ বিরতি ঘটে ২৩ সেপ্টেম্বর, ১৯৬৫। ফলে “শক্র-সম্পত্তি' আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা দেখা দেয়। তাই আইয়ুব খান সাহেব ১৯৬৯-এর প্রথমেই শক্র-সম্পত্তি জরুরী বিধান অবিরতি অধ্যাদেশ (0101787062০. 1 0 1969) জারি করেন। এর দ্বারা হিন্দুদের উপর অত্যাচার চালু রাখা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ব শাসন আদায়ের জন্য ৬- দফা কর্মসূচী ঘোষণা করেছিলেন ১৯৬৬ খুষ্টাব্দে। এ বছর জুন মাসেই শেখ সাহেবকে কারারুদ্ধ করা হয়। শুরু হয় গণ আন্দোলন। এর অংশ হিসেবে ১৯৬৯- এর ৫ জানুয়ারি ছাত্ররা ঘোষণা করে ১১ দফার দাবি সনদ। গণ আন্দোলন চরমে ওঠে। ফলে ২৬ মার্চ আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতা পান সেনা বাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খান। সঙ্গে সঙ্গে তিনি সামরিক আইন চালু করেন। তিনি বুঝেছিলেন যে, বঙ্গবন্ধুর পেছনে আছেন ওখানকার সব হিন্দু এবং ভারত সরকার। তাই তিনি হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। এই সময় শ্রীচিত্তরঞ্জন সুতার মহাশয় ঢাকায় পাকিস্তান সংখ্যালঘু সম্মেলনের আয়োজন করেন (২২ ও ২৩ ডিসেম্বর»৬৯)। এই সম্মেলনে ওখানকার সংখ্যালঘুদের উপর সংঘটিত নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানো হয়। এবং আওয়ামী লীগের ৬-দফা এবং ছাত্রদের ১১-দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়। ১৯৭০-এর ১ জানুয়ারি চিত্তবাবুর নেতৃত্ব ও পরিকল্পনা অনুসারে গঠিত “জাতীয় গণমুক্তি দল, আত্মপ্রকাশ করে। এর কিছুদিন পরেই বঙ্গবন্ধুর বিশেষ প্রতিনিধি হিসেবে শ্রীসুতার ভারতে চলে আসেন। বঙ্গবন্ধু ভাল করেই জানতেন, যে কোন সময় তাকে কারারুদ্ধ করা হতে পারে। এমন কি তাকে মৃত্যুদণ্ড দেওয়া কেন উদ্বাস্তর হতে হল 0 ৬৭

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।