আরও বৃদ্ধি করেন। ১৯৬৪-র ১২ ফেব্রুয়ারি একটি অর্ভিন্যান্স [951 7১81051911 [)150010604 1১21501)5 (7২6178171100107) 07011791706 (1:01 1964)] জারি করে হিন্দুদের জমিজমা বিক্রী করা বন্ধ করে দেন। কাগজে কলমে এই অর্ভিন্যান্সের উদ্দেশ্য ছিল বেশ মজার __ হিন্দুদের কল্যাণ সাধন করা”। আমরা হিন্দুরা তখন একেবারেই অসহায়। তাই একে ভবিতব্য বলে মেনে নিচ্ছিলাম । আওয়ামী লীগ ও কমিউনিষ্ট পার্টির মুসলমান নেতারা ছিলেন নীরব। মুসলিম লীগ এবং জামাতপন্থ্ী নেতারা খুশিতে ডগমগ ছিলেন। এমন এক করুণ ও অসহনীয় অবস্থায় বরিশালের শ্রীচিত্তরঞ্জন সুতার ফযৌর কথা আগেই বলা হয়েছে) জমি কেনা বেচা সংক্রান্ত বিধি নিষেধের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। এঁ মামলায় তিনি জয়ী হন। পূর্ব পাকিস্তান সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। সেখানেও শ্রীসুতার জয়লাভ করেন। তবুও একজন হিন্দু একজন মুসলমানের মতো সহজে জমি বিক্রী করতে পারতেন না। দলিল রেজিষ্ট্রী করার সময় তাকে আলাদা ভাবে পাকিস্তানের নাগরিকত্বের প্রমাণ দিতে হত। কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে জনাব আয়ুব খান ১৯৬৫-এর ৬ সেপ্টেম্বর ভারত আত্রমণ করেন। সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার “পাকিস্তান প্রতিরক্ষা অর্ভিন্যাব্স” (09965706 01728115021) 01010017০) এবং “ পাকিস্তান প্রতিরক্ষা আইন" (0961067706 01 79101051919 [২1165) চালু করে। এর সঙ্গে সঙ্গতি রেখেই জারী করা হল __ 1... 121167)9 [1006115 (0051049 2170 [২68850120101) 01001, 1965, 2150 2.7850091051201) 121167)% 900০10৮ (1,21705 2170 13111011165) /৯011111- 150811017 2110 10150058] 01061 01 1966. পূর্বোক্ত প্রতিরক্ষা বিধির ১৬১ নং বিধানে শত্রু" এবং ১৬৯ নং বিধানে “শত্রু সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। শত্র বলতে কোন গোষ্ঠী বা রাষ্ট্রকে বুঝায় যিনি বা যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশ গ্রহণ করেছে বা আতাত করেছে বা ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে অথবা শত্রু দেশে বসবাস করছে। “শত্রু সম্পত্তি” বলতে উপরোক্ত শক্রদের স্থাবর অস্থাবর সম্পত্তি বা শত্র কবলিত মালিকানাধীন বা ব্যবস্থাপনায় ছিল বা আছে, তাই বুঝাবে। ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধ এবং পূর্বোক্ত অর্ভিন্যান্স জারি হওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার সকল হিন্দুরা নতুন করে মুসলমানদের শক্র হিসেবে চিহিন্ত হলেন। এর ফলে হিন্দুরা আবার দলে দলে ভারতে চলে আসতে বাধ্য হন। যুদ্ধ চলাকালীন সময়ে জনগণের কাছ থেকে যুদ্ধের খরচের জন্য টাদা সংগ্রহ করা হত। অনেক ক্ষেত্রেই টাদা আদায় করার ভার ছিল থানার দারোগাদের উপর। কোন অসচ্ছল হিন্দুও যদি টাদা দিতে অস্বীকার বা দেরি করতেন তবে তাকে দেশদ্রোহী বলে চিহিত করা হত। | এই সময় পূর্ব-পাকিস্তানে প্রথম শ্রেণির সকল হিন্দু নেতাকে কারারুদ্ধ করা হয়েছিল। এঁদের মধ্যে মহারাজ ব্রেলোক্যনাথ চক্রবতীকে কারারুদ্ধ করার ঘটনা | কেন উদ্বাস্ত হতে হল 0 ৬৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।