Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বাস করি না। সেনাবাহিনী আমাদের একমাত্র আশা। পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন স্পীকার এবং এক সময়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলুল কাদের চৌধুরী শ্রীসুতারের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে বলেন, “সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের একমাত্র গর্ব। চোরাচালানের অপরাধে যাদের আটক করা হয়েছে তাদের অধিকাংশ অমুসলমান (অর্থাৎ হিন্দু)। আমার বন্ধু মি. সুতার সেনাহিনীকে আজ অভিযুক্ত করার ওদ্ধত্য দেখালেন। আমার বক্তব্য, .. তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হোক। ..1” তখন শ্রীসুতার অভিযোগ করেন যে, ওদ্ধত্য শব্দটি বিধিসম্মত নয় (01981118012) চৌধুরী সাহেবকে এই শব্দটি প্রত্যাহার করে নিতে হবে। কিন্ত স্পীকার এ কথায় বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। উপ্টে শ্রীসুতারকে থ্রেট করে বললেন, “০৪ 118৬০ 10170160 019 916, 10 110151 9]। ৮০৬. অর্থাৎ আপনি আগুন জেলেছেন। এই আগুনে আপনাকে দগ্ধ হতে হবেই। সেদিন ওখানে ৭২ জন সংখ্যালঘু এম. এল. এ থাকা সত্বেও নীরবে এই থ্েট হজম করতে হয়েছিল৷ প্রতিবাদ করার সুযোগ তাদের ছিল না। মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান তার সুদীর্ঘ জবাবী ভাষণে বলেন, গত ১০ বছর ধরে দেশের সম্পদ বাইরে অর্থাৎ ভারতে) চলে যাচ্ছিল। সেনাবাহিনীর লোকেরা যে কারও বাড়ী গিয়ে কোন মহিলাকে অসম্মানজনক কথা বলবে তা” বিশ্বাসযোগ্য নয়; ... আমার বন্ধু মি. সুতার আমাদের সেনাবাহিনীকে অপমানিত করেছেন। পরিষদ সদস্যরা তখন 911879! 9112179!1 ধ্বনি দিতে থাকেন। পরদিন পরিষদের বৈঠক বসলে শ্রীসুতার বলেন, “আমার পরিষদ নেতা (মি.আতাউর রহমান খান) গতকাল আমার উত্থাপিত অভিযোগ-গুলোকে সাজানো, মিথ্যা তৈরি করা এবং চায়ের দোকানের গল্প বলে চিহিত করেছিলেন। তার এই ধরনের উক্তিতে এই পরিষদের সকল সদস্যই দুঃখিত হয়েছেন। কিন্তু আমি কোন মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বলার মত দায়িত্বহীন লোক আমি নই। পরিষদ নেতা ব্যক্তিগতভাবে এবং পরিষদের বিভিন্ন দলের নেতারা যদি 07 076 5001 গিয়ে খোলাখুলিভাবে অনুসন্ধান করে দেখেন যে আমার একটি কথাও মিথ্যা তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছি।” [শ্রীনির্মলেন্দু দাস কর্তৃক প্রকাশিত “পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা দখলের ষড়যন্ত্র সম্পর্কে প্রথম হুঁশিয়ারি” থেকে গৃহীত) সেদিন মুখ্যমন্ত্রী আতাউর রহমান বলেছিলেন, মার্চ মাস শেষ হওয়ার আগেই মিলিটারী ব্যারাকে ফিরে যাবে । আর শ্রীসুতার বলেছিলেন যে, এটা মিলিটারী শাসনের প্রস্তুতি পর্ব। শ্রীসুতারের আশঙ্কাই সত্যে পরিণত হয়েছিল। মাত্র কয়েক মাস পরে ১৯৫৮-এর অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। তাদের অন্যতম উদ্দেশ্য ছিল পাকিস্তানকে হিন্দু-বৌদ্ধশূন্য করা। ' কেন উদ্বান্ত হতে হল 0 ৬০

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।