ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং (যিনি পাকিস্তান থেকে আগত উদ্ধান্ত) বিরোধী দলের নেতা হিসেবে ১৮.১২-২০০৩ তারিখে বলেছিলেন __ “আমি বিশেষভাবে বলতে চাই যে, আমাদের দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতন ভোগ করছেন এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব... এই ভাগ্যহীন লোকদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া অধিকতর সহজ (77016 1102181) হওয়া উচিত। আমি আন্তরিকভাবে আশাকরি যে মাননীয় উপ- প্রধানমন্ত্রী নাগরিকত্ব আইন সম্পর্কে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই বিষয়টি মনে রাখবেন।” সেদিন জেনারেল শংকর রায়চৌধুরী বলেছিলেন__ “আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের লোক পাচ্ছি, যারা সকলেই আমাদের দেশে বেআইনি ভাবে প্রবেশ করছে। এর মধ্যে অনেকে অর্থনৈতিক কারণে দেশত্যাগ করছে, যাদের আপনারা সারা দেশে দেখতে পাচ্ছেন -_ মুম্বাই, দিল্লী বা রর ই কোলকাতা যেখানেই হোক না কেন। এর মধ্যে কতক | ১ 141 অনুপ্রবেশকারী, সন্ত্রাস্বাদী। কিন্তু তাদের মধ্যে এক বিরাট সংখ্যক মানুষ নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যেমন__ চাকমা, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি। আমি আন্তরিকভাবে সরকারকে জানাচ্ছি যে, সংখ্যালঘুরা নির্যাতনের ভয়ে ংলাদেশ ত্যাগ করছে, তাদের নাগরিকত্ব প্রদান করা উচিত এবং তাদের প্রতি সহযোগিতাপুর্ণ ও সদয় আচরণ করা উচিত।” উত্তরে শ্রী এল. কে. আদবানী বলেছিলেন ঃ “বিরোধী দলনেতা এবং শ্রীশংকর রায়চৌধুরী যা বলেছেন, আমি তা নোট করে রাখছি এবং তারা যে মত ব্যক্ত করছেন, তার সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি । ...... আমরা সর্বদাই বলি যে, ধর্মীয় কারণে কোন ব্যক্তি দেশত্যাগ করলে সে উদ্দাস্ত, খাঁটি উদ্বাত্ত এবং অন্য কোন কারণে, এমনকি অর্থনৈতিক কারণে আসা বে-আইনী প্রবেশকারীদের সাথে সে এক পর্যায়ভুক্ত হতে পারে না। বে-আইনী প্রবেশকারীরা বে- আইনী প্রবেশকারী ছাড়া অন্য কিছু নয়। সুতরাং এ বিষয়ে যা বলা হয়েছে আমি তা লিখে রাখছি এবং অনুমোদন (61700759) করছি।” (৬)
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.