Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মনে ত্রাস ও ভীতির সঞ্চার হল।” (পদত্যাগ পত্র, অনুচ্ছেদ-১১) ৃ ২। পাশবিক অত্যাচারের দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৯৪৯-এর প্রথম দিকে; যোগেনবাবুর জন্মস্থান বরিশালের গৌরনদী এলাকায় । অত্যাচারের প্রতিকার চেয়ে যোগেনবাবু প্রথমে জিলা কর্তৃপক্ষের কাছে চিঠি লেখেন। কিন্তু তারা এ চিঠির প্রাপ্তি স্বীকারও করেননি। তারপর তিনি প্রধানমন্ত্রী লিয়াকত আলী সহ পাকিস্তানের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথায়, কর্ণপাত করেনি। ূ সিলেট জেলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য যোগেনবাবু সম্ভব অসম্ভব এবং নৈতিক অনৈতিক সব কিছুই করেছিলেন। সেই যোগেনবাবু সিলেটবাসী হিন্দুদের উপর মুসলমানদের অত্যাচারের মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন তার পদত্যাগ পত্রের ১৩ নং অনুচ্ছেদে । তিনি লিখেছেন -__ ৩। “সিলেট জিলার হবিগঞ্জের নিরপরাধ হিন্দুদের, বিশেষত তফসিলী জাতির হিন্দুদের উপর পুলিশ ও মিলিটারীর সম্মিলিত বর্বর অত্যাচারের কাহিনী এখানে বিশেষ উল্লেখের দাবী রাখে। অসহায় নিরাপরাধ নারী-পুরুষের উপর পাশবিক অত্যাচার চালাবার পর বেশ কিছু নারীর সতীত্ব হরণ করা হয়। তারপর পুলিশ ও স্থানীয় মুসলমানরা ওদের ঘরদোর ভেঙ্গে দেয় এবং সহায় সম্পদ লুঠ করে নিয়ে যায়। এরপর এ এলাকায় বসে মিলিটারী চৌকি । মিলিটারীরা হিন্দুদের উপর অত্যাচার করে এবং তাদের খাদ্য খাবার জোর করে কেড়ে নিয়েই ক্ষাস্ত থাকল না; তাদের পাঠাতে বাধ্য করেছে। আমি এই ঘটনাটি আপনার গোচরে এনেছিলাম। এ ব্যাপারে তদন্ত করাবেন; এই আশ্বাস আপনি আমাকে দিয়েছিলেন। দুর্ভাগ্যের কথা আপনি কিছুই করেননি ।” &এই চরম অপমান হজম করেও মি. মণ্ডল মন্ত্রীত্ব করে যাচ্ছিলেন ।) ক্ষুব্ধ এবং অসহায় যোগেনবাবু লিখেছেন __ ৪। “হিন্দুরা ব্যাপক হারে দেশ ত্যাগ শুরু করেন মার্চের শেষের দিকে । মনে হচ্ছিল অল্প সময়ের মধ্যেই সকল হিন্দু ভারতে চলে যাবেন। ভারতে যুদ্ধের পদধবনি শোনা গেল। পরিস্থিতি চরমতম অবস্থায় পৌছাল। একটি জাতীয় বিপর্যয় অবশ্যস্তাবী হয়ে উঠল। ৮ এপ্রিলের দিল্লী চুক্তির ফলে এই বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল। ". আমি আশা করেছিলাম যে, পূর্ববঙ্গ সরকার এবং মুসলিম লীগ নেতৃবৃন্দ দিল্লী চুক্তি বাস্তবায়িত করবেন। কিন্তু যতদিন যেতে লাগল আমি পরিষ্কার বুঝতে পারলাম যে, পূর্ববঙ্গ সরকার কিংবা মুসলিম লীগ নেতৃবৃন্দ দিল্লী চুক্তি কার্যকর করার ব্যাপারে আদৌ আগ্রহান্বিত নন। --. দিল্লী চুক্তির পর যে সব হিন্দুরা নিজ নিজ বাসস্থানে ফিরে এসেছিলেন, তাদের ঘর-বাড়ী, জমি-জমা (যা” আগেই মুসলমানরা দখল করেছিল) কিছুই প্রত্যর্পণ করা হয়নি।” (২৩ নং অনুচ্ছেদ) ৫। “মোহাম্মদী নামের একটি মাসিক পত্রিকার বৈশাখ মাসের (এপ্রিল, ১৯৫০) সংখ্যায় প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি মাওলানা আক্রাম খায়ের সম্পাদকীয় কেন উদ্বাস্তব হতে হল 2 ৫৬

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।