মতে কোরানে এ ধরনের বিধান থাকতে পারে না । আর থাকলেও ভারতের সংখ্যালঘু মুসলমানরা “অতি ভাল মানুষ" । এ সব বিধান কাজে লাগাতে যাবে না। সুতরাং দলিত-মুসলিম এঁক্য গড়ে তুলে হিন্দু ধর্মকে ধবংস করতে হবে এবং দিলীর ক্ষমতা দখল করতে হবে। যোগেনবাবু ছাড়া কিছু সংখ্যক হিন্দু নেতা মুসলিম লীগের বিন্দুমাত্র সমর্থক না হয়েও ১৯৪৭-এর পরেও পূর্ব পাকিস্তানে বসবাস করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কারণ __ ১) তারা মনে করেছিলেন হিন্দুরা যেমন রাষ্ট্রীয় জীবনে ধর্মকে পরিহার করে চলতে পারেন মুসলমানরাও তেমনি পারবেন। এর ফলে হিন্দু মুসলমানদের মধ্যে সত্যিকারের এক্য গড়ে উঠবে। .২) তারা ভেবেছিলেন “দ্বি-জাতি তত্ব ভূল। তাই ভারত বিভাজন বেশি দিন স্থায়ী হবে না। ঝষি অরবিন্দের জন্মদিনের বাণী (“বিভাজন রেখা মুছে যাবেই”) তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। | এ সব কারণে সেদিন যাঁরা ওখানে থেকে গেছিলেন তাদের মধ্যে সর্বশ্রী ব্রিলোক্যনাথ চক্রবততী মহারাজ), সতীন সেন, মনোরঞ্জন ধর, ফণিভৃষণ মজুদার, মুনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, গোবিন্দলাল ব্যানাজী, দেবেন্দ্রনাথ ঘোষ, মণি সিং, প্রাণকুমার সেন, ধীরেন্দ্র নাথ দত্ত, প্রভাস চন্দ্র লাহিড়ী, শ্রীমতী নেলী সেনগুপ্তা প্রভৃতি নেতৃবৃন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আবার যোগেন্দ্র অনুগামী কয়েকজন নেতা ওখানে ছিলেন এই আশায় যে, মুসলিম লীগের শাসনে তারা “দুধে-ভাতে” থাকতে পারবেন। বরিশালের শ্রীচিত্তরঞ্জন সুতার ১৯৪৭-এ কোলকাতার একটি কলেজে পড়তেন। দেশ-বিভাজনের পরে মাতৃ-ভূমির টানে পড়াশুনা অসমাপ্ত রেখে তিনি ১৯৫২-এ নিজের জন্মভূমিতে (ব্যাসকাঠী, বরিশাল) ফিরে গিয়ে রাজনীতি শুরু করেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সর্বশ্রী নগেন্দ্রনাথ মণ্ডল, নীরোদবিহারী মজুমদার, রত্রেশ্বর সরকার, নির্মলেন্দু দাস, বিপদ ভগ্ন বিশ্বাস, ডা. কালিদাস বৈদ্য, শ্রীমতী মঞ্জুশ্রী সুতার, শ্রীধীরেন্দ্রনাথ দত্ত (পিরোজপুর), ভা. হরিপদ সিকদার এবং আরও অনেকে । শ্রীসৃতার মনে করতেন, বরিশালের ব্যাসকাঠীই তার বিধিদত্ত ঠিকানা । তিনি ১৯৫৪-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম. এল. এ. নিবাঁচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ১৯৭৩-এ বাংলাদেশের এম-পি. হন। সান্রাজ্যবাদী আর মৌলবাদী চত্র ১৯৭৫-এ ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করে। শ্রীসুতার অনেকটা আকস্মিকভাবে ২৯ জুলাই (১৯৭৫) ভারতে চলে আসেন। তা নাহলে বঙ্গবন্ধুর সঙ্গেই হয়ত তাকে মৃত্যুর পরপারে চলে যেতে হত। তখন থেকেই শ্রীসৃতার বাংলাদেশের নাগরিক হিসেবেই কোলকাতায় বসবাস করা শুরু করেন। তার সাথীরাও চলে এসেছেন এখানে। সরকার। ১৯৭৫-এ বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ছিলেন জার্মানীতে । কেন উদ্বান্ত্ হতে হল [0 ৫৪
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।