Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নগদ ১০০ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নগদে ৭৫ টাকা নিয়ে যেতে পারেন। অতিরিক্ত ব্বর্ণালংকার এবং নগদ টাকা ব্যাংকে জমা রেখে আসতে হবে। নেগদ টাকাকে অস্থাবর সম্পদ হিসেবে ধরা হয়নি - লেখক ।) এই চুক্তি স্বাক্ষরের পরে ভারত সরকার প্রথমে তাদের মন্ত্রী চারুচন্দ্র বিশ্বাস এবং পরে অন্য এক মন্ত্রী শ্রী এ. কে. চন্দকে পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিলেন ওখানকার সংখ্যালঘুদের এই কথা বোঝাতে যে, তারা যেন এখনই ভারতে চলে না আসেন। আমাদের মতে এটিও এক ধরনের রাজনৈতিক ধাপ্লা। ঘটনা এখানেই শেষ নয়। পূর্ববঙ্গে মান-সম্মান ও সম্পদ হারিয়ে ধর্ষিতা হওয়ার ভয়ে যে সকল হিন্দু-বৌদ্ধ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অংশে আশ্রয় নিয়েছিলেন তাদের ফিরিয়ে নেওয়ার জন্য সরকারী-বেসরকারী প্রতিনিধিরা এখানে এসেছিলেন। এঁদের মধ্যে বরিশালের প্রখ্যাত কংগ্রেস নেতা শ্রীসতীন সেনের (জন্মস্থান £ ফরিদপুর) নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । অনেকটা উদারপন্থী বলে পরিচিত বরিশালের বি. ডি. হাবিবুল্লাহকে সঙ্গে নিয়ে শ্রীসেন পশ্চিমবঙ্গে এসেছিলেন এখানে আগত উদ্বাস্ত্রদের বুঝিয়ে সুঝিয়ে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিতে । অভিজ্ঞ রাজনীতিবিদ সেন মহাশয়ও সেদিন ইসলামের স্বরূপ বুঝতে পারেননি । পরে পাকিস্তান সরকার তাকে বিনা অপরাধে দীর্ঘদিন জেলে পুরে রাখেন। জেলে বসেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিরপেক্ষ মতবাদ হচ্ছে এই যে, মৃদু বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর কারণ খুঁজে বার করার জন্য একটি তদস্ত কমিটি গঠিত হয়েছিল; কিন্তু তার রিপোর্ট আর প্রকাশিত হয়নি। অন্ততঃ ৪ জন বিশেষ দায়িত্বপূর্ণ মন্ত্রী সেদিন নেহেরু-লিয়াকৎ চুক্তির বিরোধিতা করেছিলেন। এঁরা হলেন- সর্দার প্যাটেল, ড. আন্বেদকর, ড. শ্যামা প্রসাদ মুখাজী ও ক্ষিতীশচন্দ্র নিয়োগী। সর্দার প্যাটেল শেষ পর্যস্ত নেহেরুকে সমর্থন করেছিলেন। ড. আন্বেদকর নীরব ছিলেন এবং ড. মুখাজীঁ ও শ্রীনিয়োগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তারা এই অভিযোগ এনেছিলেন যে, নেহেরু পূর্ববঙ্গের ১ কোটি ১১ লক্ষ হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন (স.গ্র-৩৪, পৃ-২৮১)। দুঃখের বিষয় আজ দলিত মুসলিম এঁক্যের প্রবক্তারা এই ইতিহাসকে উপ্টে দেওয়ার চেষ্টা করছেন। তারা শ্যামাপ্রসাদবাবুকে উদ্বাস্ত স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে আসামীর কাঠগড়ায় দীড় করাচ্ছেন। এরা দিনের পর দিন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রাত্ত করার চেস্টা চালিয়ে যাচ্ছেন। নেহেরু লিয়াকৎ চুক্তির উপরে ভারতের পালামেন্টে দীর্ঘ আলোচনা হয় ১৯৫০- এর আগষ্ট মাসের প্রথমে । পণ্ডিত নেহের ৭ এবং ৯ আগষ্ট পার্লামেন্টে সুদীর্ঘ ভাষণ দিয়ে আত্মপক্ষ সমর্থন করেন। সেদিন বিরোধী দলনেতা ড. মুখাজী উদ্বাস্ত সমস্যার সমাধানের জন্য তিনটি পথ দেখিয়েছিলেন __ ১) ভারত ও পাকিস্তানের পুনর্মিলন; ২) সংখ্যালঘু বিনিময়। কেন উদ্বাস্তু হতে হল 2 ৫২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।